দৈনিক সময় বার্তা

চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা।

জামাল হোসেন লিটন,চুনারুঘাট (হবিগঞ্জ) : 05 Oct, 2026 1 মাস আগে 88 বার পঠিত
চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা।

হবিগঞ্জের চুনারুঘাটে এলপিজি এক ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার( ৫ অক্টোবর) বিকাল সাড়ে ৩ ঘটিকায় সহকারী কমিশনার (ভূমি) ও ম্যাজিস্ট্রেট চুনারুঘাট পৌর শহরের উত্তর বাজারে এলপিজি ডিলার জননী এন্টারপ্রাইজে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।মোবাইল কোর্ট পরিচালনাকালে উক্ত প্রতিষ্ঠানে নির্ধারিত মূল্যের থেকে অধিক মূল্যে এলপিজি বিক্রয়, মেয়াদোত্তীর্ণ লাইসেন্স এবং পূর্বের লাইসেন্সে অনুমোদিত সীমার অধিক এলপিজি গ্যাস মজুদ রাখার অসামঞ্জস্য পাওয়া যায়। তবে উক্ত ডিলারের ক্রয় রশিদ যাচাইকালে দেখা যায় বিক্রয়কারী প্রতিষ্ঠান 'সেনা' সরকার নির্ধারিত মূল্যের অধিক মূল্যে উক্ত ডিলারের নিকট এলপিজি বিক্রয় করছে।পরবর্তীতে, উপর্যুক্ত অপরাধসমূহ মোবাইল কোর্ট (ভ্রাম্যমান আদালত) আমলে নিয়ে উক্ত প্রতিষ্ঠানের ম্যানেজার উপজেলার মাঝিশাইল গ্রামের আব্দুল লতিফকে ৫০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

লাইসেন্স দ্রুত নবায়ন, এলপিজি মজুদের সীমা বৃদ্ধি, ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ এবং সরকার নির্ধারিত মূল্যে বিক্রির বিষয়ে উক্ত প্রতিষ্ঠানের সকলকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়। জনস্বার্থে চুনারুঘাট উপজেলার সকল স্থানে অধিক দামে এলপিজি বিক্রয় ও মজুদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে বলে জানানো হয়।

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিন এবং সত্য তথ্যের সাথে থাকুন।

সম্পর্কিত সংবাদ

সব দেখুন
লিংক কপি করা হয়েছে!
Cube
Cube
Cube
Cube
Cube
Cube
ঘোষণা
দৈনিক সময় বার্তা – বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত ও সর্বাধিক পঠিত অনলাইন নিউজ পোর্টাল। প্রতি মুহূর্তের ব্রেকিং নিউজ, গভীর বিশ্লেষণ, বিশেষ প্রতিবেদন ও মতামত পড়ুন এক জায়গায়। সত্য, নির্ভরযোগ্য ও সময়োপযোগী খবরের ঠিকানা। • দৈনিক সময় বার্তা – বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত ও সর্বাধিক পঠিত অনলাইন নিউজ পোর্টাল। প্রতি মুহূর্তের ব্রেকিং নিউজ, গভীর বিশ্লেষণ, বিশেষ প্রতিবেদন ও মতামত পড়ুন এক জায়গায়। সত্য, নির্ভরযোগ্য ও সময়োপযোগী খবরের ঠিকানা। •
NEWS
LATEST প্রিয় বন্ধুর বিদায় ঘিরে সিলেটে আড্ডা, হাসি ও ভালোবাসার মিলনমেলা • LATEST চুনারুঘাটে ক্রিয়েটিভ লার্নার্স স্কুলের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় পুরস্কৃত ২১ শিক্ষার্থী • LATEST কেমুসাস সাহিত্য সম্মেলন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত • LATEST চুনারুঘাটে চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন উপলক্ষ্যে ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক • LATEST বিচারাধীন সব মামলা আপোষ-মীমাংসা ও দ্রুত নিষ্পত্তির দাবিতে সিলেটে মানববন্ধন • LATEST বন্ধুত্বের উচ্ছ্বাসে হাসি-আড্ডায় উদযাপিত হলো সাবিনার জন্মদিন • LATEST মহীয়সী নারী রাজিয়া ইয়াকুব কর্তৃক বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটে দুই কোটি টাকা প্রদান • LATEST মাধবপুরে স্বামীকে হত্যা চেষ্টার অভিযোগে সিলেট থেকে স্ত্রী গ্রেফতার • LATEST আওয়ামী লীগের রাজনীতিতে আর কিছু অবশিষ্ট নেই, তাদের কর্মকাণ্ড সন্ত্রাসনির্ভর: বাণিজ্যমন্ত্রী • LATEST গোয়াইনঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান •