দৈনিক সময় বার্তা

সৌদিতে দু’মাস ধরে নির্যাতিত রেহেনা,বাংলাদেশ দূতাবাসের ভূমিকা নিয়ে প্রশ্ন

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : 05 Oct, 2026 2 দিন আগে 17 বার পঠিত
সৌদিতে দু’মাস ধরে নির্যাতিত রেহেনা,বাংলাদেশ দূতাবাসের ভূমিকা নিয়ে প্রশ্ন

অভাব-অনটনের সুযোগ নিয়ে দালালের মাধ্যমে গৃহকর্মী ভিসায় সৌদি আরবে পাড়ি জমিয়ে প্রায় দুই মাস ধরে নির্যাতন, বেতন-ভাতা না পাওয়া ও অতিরিক্ত কাজের চাপের শিকার হওয়ার অভিযোগ করেছেন হবিগঞ্জের মাধবপুরের সীমান্তবর্তী কমলপুর গ্রামের রেহেনা খাতুন। তাকে উদ্ধারে পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে আবেদন করা হলেও এখন পর্যন্ত কার্যকর প্রতিকার পাওয়া যায়নি বলে অভিযোগ করেছে তার পরিবার।পরিবারের অভিযোগ, বিভিন্ন গণমাধ্যমে রেহেনার নির্যাতনের বিষয়টি প্রকাশিত হওয়ার পরও সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে তার সঙ্গে সরাসরি যোগাযোগ করে উদ্ধারে দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এ ঘটনায় দূতাবাসের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন স্বজনরা।রেহেনার পরিবারের আরও অভিযোগ, রাজধানীর ফকিরাপুলে অবস্থিত ‘জেনিয়া ওভারসিজ’ নামের রিক্রুটিং এজেন্সির সংশ্লিষ্ট ব্যক্তিরা সৌদিতে তার নিয়োগকর্তার সঙ্গে যোগসাজশ করে রেহেনার সঙ্গে দুর্ব্যবহার ও হুমকি দিচ্ছেন। তাকে অন্যত্র পাঠিয়ে দেওয়া এবং পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার আশঙ্কাও করছেন স্বজনরা। পরিবারের দাবি, রেহেনার শারীরিক অবস্থাও ভালো নয়। অসুস্থ অবস্থায়ও তাকে জোর করে কাজ করানো হচ্ছে বলে অভিযোগ করেছেন তারা।এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কল্যাণ ১ ও ২ শাখার পরিচালক লোকমান হোসেন বলেন, “গত ৩ অক্টোবর আমরা ই-মেইলের মাধ্যমে সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসকে বিষয়টি জানিয়েছি। ৫ অক্টোবর লিখিতভাবে চিঠি দেওয়া হবে। লিখিতভাবে জানানোর পর বিষয়টি তাদের আওতায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বলা হবে।”রিক্রুটিং এজেন্সির দায়িত্বে অবহেলার অভিযোগ প্রসঙ্গে তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে অভিযোগ দেওয়ার পরামর্শ দেন।পররাষ্ট্র মন্ত্রণালয়ের কল্যাণ শাখার সিনিয়র সহকারী সচিব আরফিন হক বলেন, “আমাদের মহাপরিচালক স্যার একটি ই-মেইল পাঠিয়েছেন। আমরা সেটি ফলোআপ করব। বিষয়টি আমরা দেখভাল করছি।”

তবে রেহেনার কাছে এখন পর্যন্ত মন্ত্রণালয় বা দূতাবাসের কোনো প্রতিনিধি পৌঁছেছেন কি না—এ বিষয়ে তিনি নিশ্চিত কোনো তথ্য দিতে পারেননি।এদিকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের উপ-সহকারী পরিচালক আজিজুল ইসলামের সঙ্গে যোগাযোগের জন্য একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।রেহেনার স্বামী আলী আহমদ বলেন, “আমার স্ত্রী জীবন-মরণের সন্ধিক্ষণে রয়েছে। দূতাবাসের লোকজনের সহযোগিতা চাই। দালালরা হুমকি দিচ্ছে, তাকে অন্য জায়গায় পাঠিয়ে দেবে। আমরা তাকে দেশে ফিরিয়ে আনতে চাই।”পরিবারের দাবি, ৫ অক্টোবর থেকে রেহেনার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যাচ্ছে। এর আগে সাংবাদিকদের কাছে পাঠানো এক বার্তায় রেহেনা অভিযোগ করেন, তাকে তিন লাখ টাকায় বিক্রি করে দেওয়া হয়েছে এবং তার মোবাইল ফোন নিয়ে নেওয়া হয়েছে। দেশে ফিরতে না দেওয়ার আশঙ্কা প্রকাশ করে তিনি সহযোগিতা চান।এদিকে সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তাদের হোয়াটসঅ্যাপে একাধিকবার ফোন ও মেসেজ করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি বলে দাবি করেছেন পরিবারের সদস্যরা।রেহেনাকে দ্রুত শনাক্ত করে তার নিরাপত্তা নিশ্চিত করা, নিরাপদে দেশে ফিরিয়ে আনা এবং নির্যাতন ও রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে তার পরিবার।


সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিন এবং সত্য তথ্যের সাথে থাকুন।

সম্পর্কিত সংবাদ

সব দেখুন
লিংক কপি করা হয়েছে!
Cube
Cube
Cube
Cube
Cube
Cube
ঘোষণা
দৈনিক সময় বার্তা – বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত ও সর্বাধিক পঠিত অনলাইন নিউজ পোর্টাল। প্রতি মুহূর্তের ব্রেকিং নিউজ, গভীর বিশ্লেষণ, বিশেষ প্রতিবেদন ও মতামত পড়ুন এক জায়গায়। সত্য, নির্ভরযোগ্য ও সময়োপযোগী খবরের ঠিকানা। • দৈনিক সময় বার্তা – বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত ও সর্বাধিক পঠিত অনলাইন নিউজ পোর্টাল। প্রতি মুহূর্তের ব্রেকিং নিউজ, গভীর বিশ্লেষণ, বিশেষ প্রতিবেদন ও মতামত পড়ুন এক জায়গায়। সত্য, নির্ভরযোগ্য ও সময়োপযোগী খবরের ঠিকানা। •
NEWS
LATEST সিলেট পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ ২০২৬ এর শুভ উদ্বোধন • LATEST উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে: জেলা প্রশাসক • LATEST দৈনিক সময় বার্তা'য় সংবাদ প্রকাশের সৌদি আরবে নির্যাতিত মাধবপুরের রেহানা খুব শীঘ্রই দেশে ফিরছেন • LATEST হবিগঞ্জে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত • LATEST তৃণমূল থেকে ক্রীড়া প্রতিভা অন্বেষণ করে জাতীয় পর্যায়ে তুলে আনা হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী • LATEST সিলেটে হিন্দু যুবকের সাথে পরকীয়া কাণ্ড, স্ত্রীকে তালাকের ঘোষণা লন্ডন প্রবাসীর • LATEST পুলিশ প্রধানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ • LATEST নারী উদ্যোক্তাদের ঋণ ও সেবাপ্রাপ্তি সহজ করতে উদ্যোগ নিচ্ছে সরকার: বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির • LATEST বিদ্যমান জেলা স্টেডিয়ামগুলো আধুনিকায়ন করে পূর্ণাঙ্গ ক্রীড়া অবকাঠামো গড়ে তোলা হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী • LATEST চুনারুঘাট থানার ওসি সাইফুল এর নেতৃত্ব সাবেক ছাত্রলীগ সভাপতি গ্রেফতার •