দৈনিক সময় বার্তা

চুনারুঘাটের কালিশীরি গ্রামের রিফাত ১৬ দিন ধরে নিখোঁজ,মায়ের আহাজারিতে ভারী বাতাস

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : 25 Oct, 2026 3 সপ্তাহ আগে 71 বার পঠিত
চুনারুঘাটের কালিশীরি গ্রামের রিফাত ১৬ দিন ধরে নিখোঁজ,মায়ের আহাজারিতে ভারী বাতাস

জীবনের তাগিদে পাড়ি জমিয়েছিলেন মধ্যপ্রাচ্যের দেশ ওমানে। সুখের আশায় পরিবারের মুখে হাসি ফোটাতে কাজ নিয়েছিলেন মাসকাট শহরের একটি রেস্টুরেন্টে। কিন্তু হঠাৎ করেই সব যোগাযোগ বিচ্ছিন্ন। টানা ১৬ দিন ধরে নিখোঁজ রয়েছেন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার কালিশীরি গ্রামের যুবক খলিলুর রহমান রিফাত (২৭)।নিখোঁজ রিফাত উপজেলার কালিশীরি গ্রামের বাসিন্দা আজিজুল হকের দ্বিতীয় সন্তান। তিনি প্রায় ছয় বছর ধরে ওমানে অবস্থান করে মাসকাট শহরে একটি রেস্টুরেন্টে কাজ করতেন।পরিবার সূত্রে জানা যায়, ছয় বছর ধরে ওমানে থাকলেও প্রতিদিনই মা সাফিয়া আক্তারের সাথে ফোনে কথা হতো তার। সর্বশেষ ১৬ দিন আগে মায়ের সাথে তার শেষ কথা হয়। মাকে তিনি জানিয়েছিলেন ভালো আছেন। তারপর থেকেই তার মোবাইল ফোন বন্ধ।প্রথমে নেটওয়ার্ক সমস্যা ভেবেছিলেন পরিবার। কিন্তু একদিন, দুইদিন করে ১৬ দিন পেরিয়ে গেলেও যখন কোনো খোঁজ মেলেনি, তখন দুশ্চিন্তা বাড়তে থাকে। পরে ওমানে থাকা তার সহকর্মী, রুমমেট এবং পরিচিত বাংলাদেশিদের সাথে যোগাযোগ করে পরিবার। তারাও রিফাতের কোনো সন্ধান দিতে পারেননি। কেউ বলছেন রেস্টুরেন্টেও আসছেন না তিনি।ওমানে মাসকাটে রেস্টুরেন্টের বিদেশি মালিকের সাথে যোগাযোগ করা হলে তিনিও কোনো সঠিক খোঁজ দিতে পারেননি।

ছেলের নিখোঁজের খবরে কালিশীরি গ্রামের বাড়িতে চলছে মাতম। মা সাফিয়া আক্তার ছেলের শোকে বারবার মূর্ছা যাচ্ছেন। বাবা আজিজুল হক ছেলের খোঁজে বিভিন্ন জায়গায় ছুটছেন।মা সাফিয়া আক্তার বলেন, আমার ছেলে প্রতিদিন আমাকে ফোন দিতো। ১৬ দিন ধরে আমার বুকটা খালি। আমার ছেলে বেঁচে আছে কিনা তাও জানি না। আমার ছেলেকে খুঁজে পেতে আমি সরকারের কাছে, প্রবাসী ভাইদের কাছে সাহায্য চাই।

পরিবারের পক্ষ থেকে ওমানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং চুনারুঘাট উপজেলা প্রশাসনের সহযোগিতা কামনা করছেন রিফাতের বাবা আজিজুল হক। একই সাথে ওমানের মাসকাটে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে, ছবিতে থাকা খলিলুর রহমান রিফাতের সন্ধান পেলে তার পরিবারকে জানানোর জন্য।

যোগাযোগ: ০১৯২৮২৯০৫৫৪ (whats app)

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিন এবং সত্য তথ্যের সাথে থাকুন।

সম্পর্কিত সংবাদ

সব দেখুন
লিংক কপি করা হয়েছে!
Cube
Cube
Cube
Cube
Cube
Cube
ঘোষণা
দৈনিক সময় বার্তা – বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত ও সর্বাধিক পঠিত অনলাইন নিউজ পোর্টাল। প্রতি মুহূর্তের ব্রেকিং নিউজ, গভীর বিশ্লেষণ, বিশেষ প্রতিবেদন ও মতামত পড়ুন এক জায়গায়। সত্য, নির্ভরযোগ্য ও সময়োপযোগী খবরের ঠিকানা। • দৈনিক সময় বার্তা – বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত ও সর্বাধিক পঠিত অনলাইন নিউজ পোর্টাল। প্রতি মুহূর্তের ব্রেকিং নিউজ, গভীর বিশ্লেষণ, বিশেষ প্রতিবেদন ও মতামত পড়ুন এক জায়গায়। সত্য, নির্ভরযোগ্য ও সময়োপযোগী খবরের ঠিকানা। •
NEWS
LATEST বিচারাধীন সব মামলা আপোষ-মীমাংসা ও দ্রুত নিষ্পত্তির দাবিতে সিলেটে মানববন্ধন • LATEST বন্ধুত্বের উচ্ছ্বাসে হাসি-আড্ডায় উদযাপিত হলো সাবিনার জন্মদিন • LATEST মহীয়সী নারী রাজিয়া ইয়াকুব কর্তৃক বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটে দুই কোটি টাকা প্রদান • LATEST মাধবপুরে স্বামীকে হত্যা চেষ্টার অভিযোগে সিলেট থেকে স্ত্রী গ্রেফতার • LATEST আওয়ামী লীগের রাজনীতিতে আর কিছু অবশিষ্ট নেই, তাদের কর্মকাণ্ড সন্ত্রাসনির্ভর: বাণিজ্যমন্ত্রী • LATEST গোয়াইনঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান • LATEST চুনারুঘাট উপজেলা জামায়াতের কমিটি গঠন,আমীর-ইদ্রিস আলী ও সেক্রেটারি-ফুয়াদ হাসান • LATEST হবিগঞ্জ পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সমস্যা নিরসন • LATEST একটি শিক্ষাবর্ষের অর্জিত জ্ঞান, মেধা ও অধ্যবসায় মূল্যায়নের গুরুত্বপূর্ণ সময় • LATEST হবিগঞ্জের মেয়ে সূবর্ণা সুত্রধর উপ-পরিদর্শক (এসআই) পদে পদোন্নতি •