দৈনিক সময় বার্তা

প্রবাসীদের মেধা ও বিনিয়োগ কাজে লাগিয়ে উন্নত বাংলাদেশ গড়তে হবে: সিআইপি সম্মাননা ২০২৬ অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ মন্ত্রী

সময় বার্তা ডেস্ক : 04 Nov, 2026 2 সপ্তাহ আগে 43 বার পঠিত
প্রবাসীদের মেধা ও বিনিয়োগ কাজে লাগিয়ে উন্নত বাংলাদেশ গড়তে হবে: সিআইপি সম্মাননা ২০২৬ অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ মন্ত্রী

মঙ্গলবার (০৩ নভেম্বর ২০২৬)

সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত ‘সিআইপি (এনআরবি) সম্মাননা ২০২৬’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির ভার্চুয়াল বক্তব্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী ব্যবসায়ীদের দেশের অর্থনীতি ও ভাবমূর্তি উজ্জ্বল করার ক্ষেত্রে অসামান্য অবদানের ভূয়সী প্রশংসা করেছেন। দেশের শ্রম পরিস্থিতির কারণে সরাসরি উপস্থিত থাকতে না পারলেও ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি সম্মাননাপ্রাপ্ত সিআইপি ব্যক্তিবর্গসহ উপস্থিত সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।মন্ত্রী বলেন, প্রবাসীরা আমাদের দেশের গর্ব ও অর্থনীতির অন্যতম শক্তি। তারা পরিবার-পরিজন ছেড়ে বিদেশের মাটিতে কঠোর পরিশ্রম করছেন এবং তাদের পাঠানো রেমিট্যান্সে দেশের লাখ লাখ পরিবার উপকৃত হওয়ার পাশাপাশি জীবনযাত্রার মান উন্নত হচ্ছে। প্রবাসীরা কেবল রেমিট্যান্স পাঠানোতেই সীমাবদ্ধ নন, বরং বিদেশের মাটিতে সফল ব্যবসা-বাণিজ্য পরিচালনা, শিল্প প্রতিষ্ঠান স্থাপন এবং আন্তর্জাতিক ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে দেশের জন্য নতুন সম্ভাবনা তৈরি করছেন বলে তিনি উল্লেখ করেন।সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বের সম্পর্কের কথা স্মরণ করে মন্ত্রী দেশটির মহামান্য রাষ্ট্রপতি, সরকার প্রধান ও আমিরাত সরকারের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আশা প্রকাশ করেন যে, ভবিষ্যতে দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ এবং পারস্পরিক সহযোগিতা আরও বৃদ্ধি পাবে।প্রবাসীদের কল্যাণে বর্তমান সরকারের নানা উদ্যোগ তুলে ধরে মন্ত্রী জানান, প্রবাসীদের মর্যাদা রক্ষা ও সঠিক পরিচয় নিশ্চিত করতে সরকার ‘প্রবাসী কার্ড’ চালুর একটি গুরুত্বপূর্ণ পরিকল্পনা নিয়েছে, যার মাধ্যমে প্রবাসীরা যে কোনো সময় সহজে সরকারি সেবা ও সহযোগিতা লাভ করতে পারবেন।সম্মাননাপ্রাপ্ত সিআইপিদের প্রতি আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, শুধু বাড়িঘর নির্মাণ নয়, বরং শিল্প প্রতিষ্ঠান, কৃষি, পর্যটন, শিক্ষা ও স্বাস্থ্য খাতে আরও বেশি বিনিয়োগের মাধ্যমে দেশে নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। এছাড়া বিদেশের বাজারে বাংলাদেশি পণ্যের পরিধি বাড়াতে, বিদেশের বাজারে কর্মীর চাহিদা সম্পর্কে সরকারকে তথ্য দিয়ে সহায়তা করতে এবং সামাজিক উন্নয়নমূলক কাজে প্রবাসীদের সম্পৃক্ত থাকার উদাত্ত আহ্বান জানান তিনি।পরিশেষে, মন্ত্রী প্রবাসীদের নিজ নিজ দেশের আইনকানুন মেনে চলার পরামর্শ দিয়ে বলেন, আপনাদের কাজের মাধ্যমে যেন দেশের সুনাম ক্ষুণ্ণ না হয়। সফল এই আয়োজনের জন্য ‘বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশন’-কে ধন্যবাদ জানিয়ে প্রবাসীদের মেধা, শ্রম ও বিনিয়োগকে কাজে লাগিয়ে একটি সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করে তিনি তার বক্তব্য শেষ করেন।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মো. আবু সুফিয়ান, চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হক, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. এনামুল হক, আবুধাবিতে নিযুক্ত রাষ্ট্রদূত তারেক আহমেদ, সংযুক্ত আরব আমিরাতের সাবেক মন্ত্রিপরিষদ সদস্য ড. আব্দুল্লাহ আল কিন্ধি এবং দুবাইয়ে নিযুক্ত কনসাল জেনারেল রাশেদুজ্জামান।

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিন এবং সত্য তথ্যের সাথে থাকুন।

সম্পর্কিত সংবাদ

সব দেখুন
লিংক কপি করা হয়েছে!
Cube
Cube
Cube
Cube
Cube
Cube
ঘোষণা
দৈনিক সময় বার্তা – বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত ও সর্বাধিক পঠিত অনলাইন নিউজ পোর্টাল। প্রতি মুহূর্তের ব্রেকিং নিউজ, গভীর বিশ্লেষণ, বিশেষ প্রতিবেদন ও মতামত পড়ুন এক জায়গায়। সত্য, নির্ভরযোগ্য ও সময়োপযোগী খবরের ঠিকানা। • দৈনিক সময় বার্তা – বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত ও সর্বাধিক পঠিত অনলাইন নিউজ পোর্টাল। প্রতি মুহূর্তের ব্রেকিং নিউজ, গভীর বিশ্লেষণ, বিশেষ প্রতিবেদন ও মতামত পড়ুন এক জায়গায়। সত্য, নির্ভরযোগ্য ও সময়োপযোগী খবরের ঠিকানা। •
NEWS
LATEST বিচারাধীন সব মামলা আপোষ-মীমাংসা ও দ্রুত নিষ্পত্তির দাবিতে সিলেটে মানববন্ধন • LATEST বন্ধুত্বের উচ্ছ্বাসে হাসি-আড্ডায় উদযাপিত হলো সাবিনার জন্মদিন • LATEST মহীয়সী নারী রাজিয়া ইয়াকুব কর্তৃক বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটে দুই কোটি টাকা প্রদান • LATEST মাধবপুরে স্বামীকে হত্যা চেষ্টার অভিযোগে সিলেট থেকে স্ত্রী গ্রেফতার • LATEST আওয়ামী লীগের রাজনীতিতে আর কিছু অবশিষ্ট নেই, তাদের কর্মকাণ্ড সন্ত্রাসনির্ভর: বাণিজ্যমন্ত্রী • LATEST গোয়াইনঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান • LATEST চুনারুঘাট উপজেলা জামায়াতের কমিটি গঠন,আমীর-ইদ্রিস আলী ও সেক্রেটারি-ফুয়াদ হাসান • LATEST হবিগঞ্জ পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সমস্যা নিরসন • LATEST একটি শিক্ষাবর্ষের অর্জিত জ্ঞান, মেধা ও অধ্যবসায় মূল্যায়নের গুরুত্বপূর্ণ সময় • LATEST হবিগঞ্জের মেয়ে সূবর্ণা সুত্রধর উপ-পরিদর্শক (এসআই) পদে পদোন্নতি •