দৈনিক সময় বার্তা

ধানক্ষেত থেকে শিক্ষার্থী তাজমিন এর লাশ উদ্ধার

সময় বার্তা ডেস্ক 09 Oct, 2026 1 ঘন্টা আগে 48 বার পঠিত
ধানক্ষেত থেকে শিক্ষার্থী তাজমিন এর লাশ উদ্ধার

১৫ বছরের ফুটফুটে একটা মেয়ে, কুমিল্লা 'ফরিদা বিদ্যায়াতন'-এর সপ্তম শ্রেণীর ছাত্রী তাজমিন। তার জীবনটা থমে গেল এক বীভৎস ট্র্যাজেডিতে।​মাঝরাতে বাবার ফোনে ভেসে এসেছিল ছোট্ট একটা আকুতি—"বাবা! আমি আটকে আছি, আমাকে নিয়ে যাও!"​ কিন্তু গভীর রাতে ঘুমন্ত বাবা সেই মেসেজটি তখন দেখতে পাননি। সকালে ঘুম ভেঙে যখন বাবা সেই লোকেশন ধরে লালমাই এলাকায় ছুটলেন, ততক্ষণে আর কিছু বাকি নেই। বাবার পৌঁছানোর আগেই ধানক্ষেত থেকে উদ্ধার হলো মেয়ের নিষ্প্রাণ দেহ।

​ঘটনার শুরু গত ৪ অক্টোবর। বান্ধবীর বাসায় যাওয়ার কথা বলে বের হলেও পুলিশের লোকেশন ট্র্যাকিং অনুযায়ী তাজমিন গিয়েছিল ব্রাহ্মণবাড়িয়ায়। পরদিন ৫ অক্টোবর সন্ধ্যায় সে কুমিল্লা ফিরে আসে এবং পদুয়ার বাজার বিশ্বরোড থেকে সরাসরি বাসে করে চলে যায় কক্সবাজার।

৭ অক্টোবর দুপুরে আবার কুমিল্লার উদ্দেশ্যে বাসে ওঠে। রাত ১০:৩০টায় বিশ্বরোডের 'হোটেল নুরজাহান'-এর সামনে তার লোকেশন ট্র্যাক হয়।​রাত ২:০০টার দিকে বাস থেকে নামার পর শেষবারের মতো বাবার সাথে ফোনে কথা হয় তাজমিনের। কিন্তু অদ্ভুতভাবে, বাস থেকে নামার পরেই সে পরিবারের সবার নম্বর ব্লক করে দেয়।কিছুক্ষণ পর—রাত ২:৫৮ মিনিটে—বাবার কাছে পাঠায় সেই শেষ আকুতি ভরা মেসেজটি।​বৃহস্পতিবার সকালে কুমিল্লার লালমাই এলাকার এক ধানক্ষেতে মাটির সাথে মুখ চেপে ধরা অবস্থায় তাজমিনের মরদেহ দেখতে পান স্থানীয়রা। গলায় গামছা ও রশি পেঁচানো ছিল। মরদেহের পাশেই পড়ে ছিল একটি পরিত্যক্ত সিএনজি, ভ্যানিটি ব্যাগ আর কিছু জামাকাপড়—যা দেখেই বাবা নিজের সন্তানকে শনাক্ত করেন।

​প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মেয়েটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং পরিত্যক্ত সিএনজিটির চালককে খুঁজে বের করতে অভিযান চালাচ্ছে।​একটি পরিবারের কোল খালি হয়ে গেল, রেখে গেল শুধুই বুকফাটা হাহাকার আর কিছু উত্তরহীন প্রশ্ন। এমন পরিণতি কোনো সন্তানেরই কাম্য নয়।

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিন এবং সত্য তথ্যের সাথে থাকুন।

সম্পর্কিত সংবাদ

সব দেখুন
লিংক কপি করা হয়েছে!
Cube
Cube
Cube
Cube
Cube
Cube
ঘোষণা
দৈনিক সময় বার্তা – বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত ও সর্বাধিক পঠিত অনলাইন নিউজ পোর্টাল। প্রতি মুহূর্তের ব্রেকিং নিউজ, গভীর বিশ্লেষণ, বিশেষ প্রতিবেদন ও মতামত পড়ুন এক জায়গায়। সত্য, নির্ভরযোগ্য ও সময়োপযোগী খবরের ঠিকানা। • দৈনিক সময় বার্তা – বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত ও সর্বাধিক পঠিত অনলাইন নিউজ পোর্টাল। প্রতি মুহূর্তের ব্রেকিং নিউজ, গভীর বিশ্লেষণ, বিশেষ প্রতিবেদন ও মতামত পড়ুন এক জায়গায়। সত্য, নির্ভরযোগ্য ও সময়োপযোগী খবরের ঠিকানা। •
NEWS
LATEST ধানক্ষেত থেকে শিক্ষার্থী তাজমিন এর লাশ উদ্ধার • LATEST নজরুল বর্ষ উপলক্ষ্যে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা হবিগঞ্জ জেলা পর্যায়ের পুরস্কার প্রদান • LATEST সিলেট পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ ২০২৬ এর শুভ উদ্বোধন • LATEST উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে: জেলা প্রশাসক • LATEST দৈনিক সময় বার্তা'য় সংবাদ প্রকাশের সৌদি আরবে নির্যাতিত মাধবপুরের রেহানা খুব শীঘ্রই দেশে ফিরছেন • LATEST হবিগঞ্জে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত • LATEST তৃণমূল থেকে ক্রীড়া প্রতিভা অন্বেষণ করে জাতীয় পর্যায়ে তুলে আনা হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী • LATEST সিলেটে হিন্দু যুবকের সাথে পরকীয়া কাণ্ড, স্ত্রীকে তালাকের ঘোষণা লন্ডন প্রবাসীর • LATEST পুলিশ প্রধানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ • LATEST নারী উদ্যোক্তাদের ঋণ ও সেবাপ্রাপ্তি সহজ করতে উদ্যোগ নিচ্ছে সরকার: বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির •