দৈনিক সময় বার্তা

ভিসি জহিরুল হক ও সাংবাদিক নূরুল হক কবিরের মাতা আলহাজ মোছাম্মৎ রাবেয়া খাতুন না ফেরার দেশে

স্টাফ রিপোর্টার : 16 Nov, 2026 5 দিন আগে 17 বার পঠিত
ভিসি জহিরুল হক ও সাংবাদিক নূরুল হক কবিরের মাতা আলহাজ মোছাম্মৎ রাবেয়া খাতুন না ফেরার দেশে

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক, সিলেট মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক, ভাষানটেক সরকারি কলেজের সহযোগী অধ্যাপক সায়েদুল হক ও সাংবাদিক নূরুল হক কবিরের মাতা আলহাজ মোছাম্মৎ রাবেয়া খাতুন (৬৫) আর নেই। গত শনিবার দিবাগত রাত পৌনে তিনটায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে হবিগঞ্জ শহরের শায়েস্তানগরস্থ নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।তিনি হবিগঞ্জের আদর্শ ও জনপ্রিয় শিক্ষক প্রয়াত আলহাজ মোঃ জবরু মিয়ার সহধর্মিনী। মৃত্যুকালে তিন ছেলে, দুই মেয়ে আফিয়া আক্তার, আয়েশা আক্তার ও নাতী-নাতনীসহ অসংখ্য শুভাকাক্সক্ষী রেখে গেছেন তিনি। মোঃ জবরু মিয়া ২০২৪ সালের ৭ জুলাই ইন্তেকাল করেছিলেন। গতকাল বাদ জোহর স্বামীর কবরস্থানের পাশেই মরহুমাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।নামাজে জানাজার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য দেন মরহুমার বড় সন্তান ড. মোহাম্মদ জহিরুল হক ও নাতী হবিগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর সফিকুর রহমান সেতু। সরকারদলীয় হুইপ মোঃ জি কে গউছ এমপি সংসদ অধিবেশন চলাকালে ঢাকায় থাকায় মোবাইল ফোনে সকলের কাছে মরহুমার জন্য দোয়া চান।মোহাম্মদ জহিরুল হক সংক্ষিপ্ত বক্তব্যে জানান, তাদের বাবা মোঃ জবরু মিয়া নানা কারণে পড়ালেখা অনিশ্চিত হয়ে যাওয়া অনেক ছাত্রছাত্রীকে সন্তানের মতো আগলে রেখে শিক্ষাদান করতেন। শিক্ষকের পাশে থেকে স্বামীকে সহযোগিতা ও সাহস যোগাতেন আলহাজ মোছাম্মৎ রাবেয়া খাতুন। আমৃত্যু তিনি তার স্বামীর ছাত্রছাত্রীর পাশে থেকেছেন। এছাড়া এলাকার কোন অসহায় প্রসূতি নারীর বিপদ হলে ছুটে যেতেন অসুস্থ শরীর নিয়েও।

দৈনিক যায়যায়দিন ও দৈনিক খোয়াইয়ের সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ নূরুল হক কবিরের সহকর্মী সাংবাদিক মোঃ জাকারিয়া চৌধুরী মোছাম্মৎ রাবেয়া খাতুনকে নিয়ে স্মৃতিচারণ করছিলেন ।তিনি বলেন, “খালাম্মার মতো আন্তরিক মানুষ পাওয়া এই যুগে দুঃসাধ্য। কখনো বাসায় গেলে খালি হাতে ফেরত দিতেন না। কোনো না কোনো কিছু বাসার জন্য হাতে তুলে দিতেন। মহান আল্লাহ খালাম্মাকে বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান দান করুন।”দৈনিক খোয়াই সম্পাদক রোটারিয়ান শামীম আহছান আলহাজ মোছাম্মৎ রাবেয়া খাতুনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।তিনি বলেন, মোহাম্মদ জহিরুল হক শাকীল ও নূরুল হক কবির খোয়াই পরিবারের অন্যতম সদস্য। তাদের পিতা শিক্ষক মোঃ জবরু মিয়া ছিলেন একজন আদর্শ মানুষ। একইভাবে তাদের মা মোছাম্মৎ রাবেয়া খাতুনও ছিলেন পরোপকারী ও অনন্য এক মানুষ। তার চলে যাওয়া সমাজের জন্য অপূরণীয় ক্ষতি। মরহুমার পরিবারের সদস্যরা যেন শোক কাটিয়ে উঠতে পারেন, খোদা তাদের সেই ধৈর্য ধারণের শক্তি দান করুন।

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিন এবং সত্য তথ্যের সাথে থাকুন।

সম্পর্কিত সংবাদ

সব দেখুন
লিংক কপি করা হয়েছে!
Cube
Cube
Cube
Cube
Cube
Cube
ঘোষণা
দৈনিক সময় বার্তা – বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত ও সর্বাধিক পঠিত অনলাইন নিউজ পোর্টাল। প্রতি মুহূর্তের ব্রেকিং নিউজ, গভীর বিশ্লেষণ, বিশেষ প্রতিবেদন ও মতামত পড়ুন এক জায়গায়। সত্য, নির্ভরযোগ্য ও সময়োপযোগী খবরের ঠিকানা। • দৈনিক সময় বার্তা – বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত ও সর্বাধিক পঠিত অনলাইন নিউজ পোর্টাল। প্রতি মুহূর্তের ব্রেকিং নিউজ, গভীর বিশ্লেষণ, বিশেষ প্রতিবেদন ও মতামত পড়ুন এক জায়গায়। সত্য, নির্ভরযোগ্য ও সময়োপযোগী খবরের ঠিকানা। •
NEWS
LATEST বিচারাধীন সব মামলা আপোষ-মীমাংসা ও দ্রুত নিষ্পত্তির দাবিতে সিলেটে মানববন্ধন • LATEST বন্ধুত্বের উচ্ছ্বাসে হাসি-আড্ডায় উদযাপিত হলো সাবিনার জন্মদিন • LATEST মহীয়সী নারী রাজিয়া ইয়াকুব কর্তৃক বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটে দুই কোটি টাকা প্রদান • LATEST মাধবপুরে স্বামীকে হত্যা চেষ্টার অভিযোগে সিলেট থেকে স্ত্রী গ্রেফতার • LATEST আওয়ামী লীগের রাজনীতিতে আর কিছু অবশিষ্ট নেই, তাদের কর্মকাণ্ড সন্ত্রাসনির্ভর: বাণিজ্যমন্ত্রী • LATEST গোয়াইনঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান • LATEST চুনারুঘাট উপজেলা জামায়াতের কমিটি গঠন,আমীর-ইদ্রিস আলী ও সেক্রেটারি-ফুয়াদ হাসান • LATEST হবিগঞ্জ পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সমস্যা নিরসন • LATEST একটি শিক্ষাবর্ষের অর্জিত জ্ঞান, মেধা ও অধ্যবসায় মূল্যায়নের গুরুত্বপূর্ণ সময় • LATEST হবিগঞ্জের মেয়ে সূবর্ণা সুত্রধর উপ-পরিদর্শক (এসআই) পদে পদোন্নতি •