দৈনিক সময় বার্তা

ছেলে হত্যার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা প্রবাসী বাবার

নিজস্ব প্রতিবেদক, সিলেট: 10 Nov, 2026 1 সপ্তাহ আগে 86 বার পঠিত
ছেলে হত্যার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা প্রবাসী বাবার


২০১৯ সালের ৬ জুলাই ছেলে ইফরান খান রাকিবের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন যুক্তরাজ্যপ্রবাসী বাবা দিল মোহাম্মদ খান। ছেলের মৃত্যুকে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে তিনি প্রধানমন্ত্রীসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, মন্ত্রী ও সংসদ সদস্যদের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) বিকেল ৩টায় সিলেট বিভাগীয় প্রেসক্লাবের সংবাদ সম্মেলনে তিনি এসব দাবি জানান।

সংবাদ সম্মেলনে দিল মোহাম্মদ খান অভিযোগ করেন, ২০১৯ সালের ৬ জুলাই তাঁর ছেলের মৃত্যুর ঘটনাটি সড়ক দুর্ঘটনা হিসেবে উপস্থাপন করা হলেও এটি প্রকৃতপক্ষে একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ঘটনার দীর্ঘ সময় অতিবাহিত হলেও এখন পর্যন্ত তাঁর পরিবার ন্যায়বিচার পায়নি বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, ছেলের মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনের লক্ষ্যে ব্যক্তিগত উদ্যোগে দীর্ঘদিন ধরে বিভিন্ন তথ্য-উপাত্ত ও প্রমাণ সংগ্রহ করেছেন। এসব তথ্য-প্রমাণ তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে তুলে ধরে তদন্তকাজে সহযোগিতার চেষ্টা করেছেন। কিন্তু তাঁর অভিযোগ, সংগৃহীত তথ্য-প্রমাণ যথাযথ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়নি।দিল মোহাম্মদ খান আরও অভিযোগ করেন, ঘটনার সঙ্গে তৎকালীন সরকারের প্রভাবশালী ব্যক্তিদের সংশ্লিষ্টতা থাকায় সুষ্ঠু তদন্ত ও বিচারপ্রক্রিয়া বাধাগ্রস্ত হয়েছে। ক্ষমতা ও প্রভাবের কারণে ছেলের মৃত্যুর প্রকৃত রহস্য এখনো আড়ালেই রয়ে গেছে বলে দাবি তাঁর।

একজন অসহায় বাবার আকুতি তুলে ধরে তিনি বলেন, দীর্ঘ সাত বছরেরও বেশি সময় ধরে ছেলের মৃত্যুর বিচার পাওয়ার আশায় অপেক্ষা করছেন। তাঁর একমাত্র চাওয়া, সংগৃহীত তথ্য-প্রমাণ যাচাই করে ঘটনাটির পুনরায় নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্ত করা হোক। একই সঙ্গে প্রকৃত দায়ীদের শনাক্ত করে আইনের আওতায় আনার মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করা হোক।তিনি প্রধানমন্ত্রীর প্রতি বিশেষভাবে আহ্বান জানিয়ে বলেন, কোনো ব্যক্তি বা মহলের প্রভাব যেন তদন্ত ও বিচারপ্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে না পারে, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। একজন বাবা হিসেবে তিনি তাঁর সন্তানের মৃত্যুর প্রকৃত রহস্য জানতে চান এবং রাষ্ট্রের কাছে ন্যায়বিচার প্রত্যাশা করেন।সংবাদ সম্মেলনে সিলেট বিভাগীয় প্রেসক্লাবের পক্ষ থেকে বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের নজরে আনার আহ্বান জানানো হয়।

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিন এবং সত্য তথ্যের সাথে থাকুন।

সম্পর্কিত সংবাদ

সব দেখুন
লিংক কপি করা হয়েছে!
Cube
Cube
Cube
Cube
Cube
Cube
ঘোষণা
দৈনিক সময় বার্তা – বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত ও সর্বাধিক পঠিত অনলাইন নিউজ পোর্টাল। প্রতি মুহূর্তের ব্রেকিং নিউজ, গভীর বিশ্লেষণ, বিশেষ প্রতিবেদন ও মতামত পড়ুন এক জায়গায়। সত্য, নির্ভরযোগ্য ও সময়োপযোগী খবরের ঠিকানা। • দৈনিক সময় বার্তা – বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত ও সর্বাধিক পঠিত অনলাইন নিউজ পোর্টাল। প্রতি মুহূর্তের ব্রেকিং নিউজ, গভীর বিশ্লেষণ, বিশেষ প্রতিবেদন ও মতামত পড়ুন এক জায়গায়। সত্য, নির্ভরযোগ্য ও সময়োপযোগী খবরের ঠিকানা। •
NEWS
LATEST বিচারাধীন সব মামলা আপোষ-মীমাংসা ও দ্রুত নিষ্পত্তির দাবিতে সিলেটে মানববন্ধন • LATEST বন্ধুত্বের উচ্ছ্বাসে হাসি-আড্ডায় উদযাপিত হলো সাবিনার জন্মদিন • LATEST মহীয়সী নারী রাজিয়া ইয়াকুব কর্তৃক বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটে দুই কোটি টাকা প্রদান • LATEST মাধবপুরে স্বামীকে হত্যা চেষ্টার অভিযোগে সিলেট থেকে স্ত্রী গ্রেফতার • LATEST আওয়ামী লীগের রাজনীতিতে আর কিছু অবশিষ্ট নেই, তাদের কর্মকাণ্ড সন্ত্রাসনির্ভর: বাণিজ্যমন্ত্রী • LATEST গোয়াইনঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান • LATEST চুনারুঘাট উপজেলা জামায়াতের কমিটি গঠন,আমীর-ইদ্রিস আলী ও সেক্রেটারি-ফুয়াদ হাসান • LATEST হবিগঞ্জ পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সমস্যা নিরসন • LATEST একটি শিক্ষাবর্ষের অর্জিত জ্ঞান, মেধা ও অধ্যবসায় মূল্যায়নের গুরুত্বপূর্ণ সময় • LATEST হবিগঞ্জের মেয়ে সূবর্ণা সুত্রধর উপ-পরিদর্শক (এসআই) পদে পদোন্নতি •