দৈনিক সময় বার্তা

বিদ্যালয়ে শিক্ষিকাকে হয়রানির অভিযোগ: সচেতন মহলের ক্ষোভ

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: 12 Oct, 2026 1 মাস আগে 32 বার পঠিত
বিদ্যালয়ে শিক্ষিকাকে হয়রানির অভিযোগ: সচেতন মহলের ক্ষোভ


সামাজিক যোগাযোগমাধ্যমে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আবুল হাশিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার সাথে এক সহকারী শিক্ষকের অশোভন বাকবিতন্ডতার ভিডিও ছড়িয়ে পড়ায় সর্বত্র সমালোচনার সৃষ্টি হয়েছে।শনিবার (১০ অক্টোবর) সকালে স্থানীয় ফরিদ আহমদ নামের এক ফেসবুক আইডিতে ভিডিওটি আপলোড করা হয়।এর আগে (২৮ জুলাই) বিদ্যালয়ে বহিরাগতদের নিয়ে প্রধান শিক্ষক ডেইজী রাণী দাশের উপর হামলার অভিযোগে সাময়িক বরখাস্ত হন শিক্ষক সালেহ আহমদ। সালেহ আহমেদ উপজেলার ছয়শ্রী গ্রামের সাবেক মেম্বার হাছন আলীর ছেলে। এ অপরাধের অভিযোগে তাকে নিজ কর্মস্থল ছয়শ্রী আবুল হাশিম সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে গাজীপুর ইউনিয়নের আলিনগর সরকারি বিদ্যালয়ে সালেহ আহমেদকে সংযুক্তি দেওয়া হয়। যদিও কাগজপত্রে তার কর্মস্থল ছয়শ্রী আবুল হাশিম সরকারি প্রাথমিক বিদ্যালয়।উল্লেখ যে, অভিযুক্তদের নৈতিক স্খলন এবং তাদের অশালীন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমসহ অনলাইনে ছড়িয়ে পড়ায় প্রাথমিক শিক্ষার ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হয়েছে। এ ধরনের অনৈতিক কর্মকাণ্ডের কারণে সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৩৯(১) ধারা অনুযায়ী শাস্তি যোগ্য অপরাধ।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ৯ সেপ্টেম্বর সহকারী শিক্ষিকা ঋতুপর্ণা দেব মিটুর সাথে ওই শিক্ষকের অনৈতিক আচরণের বিষয়টি জানাজানি হলে প্রাথমিক শিক্ষা অফিস থেকে তদন্ত করা হয়। পরে তাকে মুছলেকা দিয়ে ঋতুপর্ণা দেব মিটুসহ সহকর্মি কাহারও সাথে এমন ঘৃনিত কাজ আর না করার অঙ্গিকার করেন। গতকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের একটি আপত্তিকর ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি নতুন করে আলোচনায় আসে। খোঁজ নিয়ে জানা গেছে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি ২০২৬ সালের জানুয়ারি মাসে ধারণ করা হয়েছিল। এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শাহ আলম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ায় এবং বিষয়টি প্রাথমিক শিক্ষার ভাবমূর্তিকে ক্ষুণ্ন করায় সরকারি চাকরি আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে তদন্ত শেষে বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।উল্লেখ্য যে, শিক্ষিকা ডেইজি রাণী দাশ ২০০৯ সালে প্রধান শিক্ষক হিসেবে আবুল হাশম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদানের পর থেকে সহকারি শিক্ষক সালেহ আহমদ কর্তৃক নানা ভাবে হেনস্তা, পয়রানির শিকার হয়ে আসছিলেন। যা তিনি বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে উর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিত অভিযোগ দিয়ে আসছেন। একটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে নিরাপদ, সম্মানজনক ও পেশাদার কর্মপরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। তাই অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে।এ ধরনের অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহল।

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিন এবং সত্য তথ্যের সাথে থাকুন।

সম্পর্কিত সংবাদ

সব দেখুন
লিংক কপি করা হয়েছে!
Cube
Cube
Cube
Cube
Cube
Cube
ঘোষণা
দৈনিক সময় বার্তা – বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত ও সর্বাধিক পঠিত অনলাইন নিউজ পোর্টাল। প্রতি মুহূর্তের ব্রেকিং নিউজ, গভীর বিশ্লেষণ, বিশেষ প্রতিবেদন ও মতামত পড়ুন এক জায়গায়। সত্য, নির্ভরযোগ্য ও সময়োপযোগী খবরের ঠিকানা। • দৈনিক সময় বার্তা – বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত ও সর্বাধিক পঠিত অনলাইন নিউজ পোর্টাল। প্রতি মুহূর্তের ব্রেকিং নিউজ, গভীর বিশ্লেষণ, বিশেষ প্রতিবেদন ও মতামত পড়ুন এক জায়গায়। সত্য, নির্ভরযোগ্য ও সময়োপযোগী খবরের ঠিকানা। •
NEWS
LATEST প্রিয় বন্ধুর বিদায় ঘিরে সিলেটে আড্ডা, হাসি ও ভালোবাসার মিলনমেলা • LATEST চুনারুঘাটে ক্রিয়েটিভ লার্নার্স স্কুলের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় পুরস্কৃত ২১ শিক্ষার্থী • LATEST কেমুসাস সাহিত্য সম্মেলন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত • LATEST চুনারুঘাটে চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন উপলক্ষ্যে ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক • LATEST বিচারাধীন সব মামলা আপোষ-মীমাংসা ও দ্রুত নিষ্পত্তির দাবিতে সিলেটে মানববন্ধন • LATEST বন্ধুত্বের উচ্ছ্বাসে হাসি-আড্ডায় উদযাপিত হলো সাবিনার জন্মদিন • LATEST মহীয়সী নারী রাজিয়া ইয়াকুব কর্তৃক বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটে দুই কোটি টাকা প্রদান • LATEST মাধবপুরে স্বামীকে হত্যা চেষ্টার অভিযোগে সিলেট থেকে স্ত্রী গ্রেফতার • LATEST আওয়ামী লীগের রাজনীতিতে আর কিছু অবশিষ্ট নেই, তাদের কর্মকাণ্ড সন্ত্রাসনির্ভর: বাণিজ্যমন্ত্রী • LATEST গোয়াইনঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান •