হবিগঞ্জ চুনারুঘাটের মেয়ে দীপ্তিতা দাশ পৃথিবীর বিখ্যাত বিশ্ববিদ্যালয় হার্ভার্ড স্কুল ''ল'' ডিপার্টমেন্টে ভর্তি হয়ে এলাকায় রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন । মফস্বল শহরে জন্ম হয়েও যে বিশ্বের সেরা স্কুলে পড়ার সুযোগ পাওয়া যায় দীপ্তিতা তার অনন্য উদাহরণ। তিনি অধ্যাপক দিলীপ দাশের মেয়ে । মা মিতালি দাশ প্রাইমারি স্কুলের শিক্ষিকা।
দীপ্তিতা দাশ অনুভূতি ব্যক্ত করে তার প্রতিক্রিয়ায় বলেন, বিশ্বখ্যাত স্কুলে লেখাপড়া করার সুযোগ পেয়ে আমি নিজেকে গর্বিত মেয়ে মনে করছি।আমি কৃতজ্ঞতা জানাই আমার মা-বাবাকে।আমি লেখাপড়া করে দেশে এসে আইন পেশায় নিযুক্ত হতে চাই।
দীপ্তিতা তার বাবা মার সাথে আমেরিকার নিউইয়র্ক শহরে বসবাস করে।