দৈনিক সময় বার্তা

চুনারুঘাটের তাসনিম পেলেন ৫৮ লাখ টাকার শিক্ষাবৃত্তি

জামাল হোসেন লিটন, চুনারুঘাট (হবিগন্জ) প্রতিনিধি: 09 Nov, 2026 1 সপ্তাহ আগে 260 বার পঠিত
চুনারুঘাটের তাসনিম পেলেন ৫৮ লাখ টাকার শিক্ষাবৃত্তি

আন্তর্জাতিক পর্যায়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়ে চুনারুঘাটের মুখ উজ্জ্বল করেছেন তাসনিম আক্তার। দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ের ২০২৩ ব্যাচের সাবেক শিক্ষার্থী তাসনিম চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে (AUW) পড়াশোনার জন্য প্রায় ৫৮ লাখ টাকা সমমূল্যের শিক্ষাবৃত্তি অর্জন করেছেন।তাসনিম বর্তমানে শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। গত ৮ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির পরিচালক মৌরি রহমান চিঠির মাধ্যমে তাঁর বৃত্তি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, চার বছর মেয়াদি এ বৃত্তির আওতায় তাসনিম প্রতিবছর ১১ হাজার মার্কিন ডলার করে পাওয়ার কথা রয়েছে। তাঁর উচ্চশিক্ষার ব্যয় নির্বাহে এ বৃত্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।জানা যায়, ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর তাসনিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ক্লদিং অ্যান্ড টেক্সটাইল বিষয়ে ভর্তি হন। পরবর্তী সময়ে নিজ উদ্যোগে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে ভর্তির প্রস্তুতি নেন। তাঁর সেই প্রচেষ্টার ফল হিসেবে ৭৮ দশমিক ৩৩ শতাংশ শিক্ষাবৃত্তিসহ বিশ্ববিদ্যালয়টিতে ভর্তির সুযোগ পান।তাসনিমের এ অর্জনে তাঁর পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও সহপাঠীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। তাঁর এই সাফল্য চুনারুঘাটের অন্যান্য শিক্ষার্থীদের জন্যও অনুপ্রেরণা হয়ে থাকবে।দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে তাসনিম আক্তারকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। পাশাপাশি তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ ও উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়েছে।

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিন এবং সত্য তথ্যের সাথে থাকুন।

সম্পর্কিত সংবাদ

সব দেখুন
লিংক কপি করা হয়েছে!
Cube
Cube
Cube
Cube
Cube
Cube
ঘোষণা
দৈনিক সময় বার্তা – বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত ও সর্বাধিক পঠিত অনলাইন নিউজ পোর্টাল। প্রতি মুহূর্তের ব্রেকিং নিউজ, গভীর বিশ্লেষণ, বিশেষ প্রতিবেদন ও মতামত পড়ুন এক জায়গায়। সত্য, নির্ভরযোগ্য ও সময়োপযোগী খবরের ঠিকানা। • দৈনিক সময় বার্তা – বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত ও সর্বাধিক পঠিত অনলাইন নিউজ পোর্টাল। প্রতি মুহূর্তের ব্রেকিং নিউজ, গভীর বিশ্লেষণ, বিশেষ প্রতিবেদন ও মতামত পড়ুন এক জায়গায়। সত্য, নির্ভরযোগ্য ও সময়োপযোগী খবরের ঠিকানা। •
NEWS
LATEST প্রিয় বন্ধুর বিদায় ঘিরে সিলেটে আড্ডা, হাসি ও ভালোবাসার মিলনমেলা • LATEST চুনারুঘাটে ক্রিয়েটিভ লার্নার্স স্কুলের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় পুরস্কৃত ২১ শিক্ষার্থী • LATEST কেমুসাস সাহিত্য সম্মেলন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত • LATEST চুনারুঘাটে চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন উপলক্ষ্যে ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক • LATEST বিচারাধীন সব মামলা আপোষ-মীমাংসা ও দ্রুত নিষ্পত্তির দাবিতে সিলেটে মানববন্ধন • LATEST বন্ধুত্বের উচ্ছ্বাসে হাসি-আড্ডায় উদযাপিত হলো সাবিনার জন্মদিন • LATEST মহীয়সী নারী রাজিয়া ইয়াকুব কর্তৃক বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটে দুই কোটি টাকা প্রদান • LATEST মাধবপুরে স্বামীকে হত্যা চেষ্টার অভিযোগে সিলেট থেকে স্ত্রী গ্রেফতার • LATEST আওয়ামী লীগের রাজনীতিতে আর কিছু অবশিষ্ট নেই, তাদের কর্মকাণ্ড সন্ত্রাসনির্ভর: বাণিজ্যমন্ত্রী • LATEST গোয়াইনঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান •