দৈনিক সময় বার্তা

সাইক্লোনের ‘চিঠির কথা: গান-কবিতায়’ শীর্ষক গান কবিতা আসর অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি সিলেট 13 Oct, 2026 1 মাস আগে 215 বার পঠিত
সাইক্লোনের ‘চিঠির কথা: গান-কবিতায়’ শীর্ষক গান কবিতা আসর অনুষ্ঠিত

‘মানুষের হৃদয়ে জমে থাকা অব্যক্ত কথাগুলো কখনো চিঠি হয়ে কাগজের বুকে আশ্রয় নেয়, কখনো গানের সুরে ভেসে বেড়ায়, আবার কখনো কবিতার পঙ্‌ক্তিতে খুঁজে পায় নিজস্ব ভাষা। আজকাল হাতে লেখা চিঠির ব্যবহার কমে গেলেও, তার স্মৃতি অনেকের কাছে অম্লান।’‘চিঠির কথা গান ও কবিতায়’ শীর্ষক সাইক্লোনের ৩৪৮ তম মনোজ্ঞ সাহিত্য সন্ধ্যায় বক্তারা একথা বলেন। কবি ও কলামিস্ট বেলাল আহমদ চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক ইশরাক জাহান জেলীর সঞ্চালনায় গত সোমবার কেমুসাস সাহিত্য আসর কক্ষে অনুষ্ঠিত আসরে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি ও বাচিক শিল্পী সালেহ আহমদ খসরু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ এর সাধারণ সম্পাদক গল্পকার সেলিম আউয়াল, দয়ামির ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ সাব্বির আহমদ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সাইক্লোন সিলেট-এর সভাপতি ভ্রমনকাহিনি লেখক মোয়াজ আফসার। আলোচনায় অংশ নেন কবি শামসীর হারুনূর রশিদ, কবি মাহফুজ জোহা। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র প্রবাসি কবি ইসমত হানিফা চৌধুরীর সাইক্লোনের সাহিত্য আসরকে ঘিরে লেখা চিঠি পাঠ করেন ইশরাক জাহান জেলি।

চিঠির হারানো ঐতিহ্য স্মৃতিচারণ করে বক্তারা বলেন, একসময় চিঠিই ছিল দূরত্ব পেরিয়ে মনের কথা, আবেগ-অনুভূতি ও ভালোবাসা প্রকাশের অন্যতম প্রধান মাধ্যম। হাতে লেখা চিঠির প্রতিটি শব্দে মিশে থাকত প্রিয়জনের স্পর্শ, অপেক্ষার আকুলতা আর হৃদয়ের গভীর অনুভূতি। আধুনিক প্রযুক্তির যোগাযোগব্যবস্থায় সেই চিঠি লেখার অভ্যাস হারিয়ে গেছে। অথচ চিঠির পাতায় জমে থাকা স্মৃতিগুলো আজও অতীতের দিনগুলোকে জীবন্ত করে তোলে।চিঠি নিয়ে স্মৃতিচারণ ও লেখাপাঠে অংশগ্রহন করেন - এডভোকেট এন এ আশালতা, শান্তা কামালী, এনামুল হক, নিশাত ফাতেমা মেহের, ,কুবাদ বখত চৌধুরী রুবেল, মকসুদ আহমদ লাল, শিল্পী তুহিন আহমদ, মাশুক আহমদ প্রমুখ ।

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিন এবং সত্য তথ্যের সাথে থাকুন।

সম্পর্কিত সংবাদ

সব দেখুন
লিংক কপি করা হয়েছে!
Cube
Cube
Cube
Cube
Cube
Cube
ঘোষণা
দৈনিক সময় বার্তা – বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত ও সর্বাধিক পঠিত অনলাইন নিউজ পোর্টাল। প্রতি মুহূর্তের ব্রেকিং নিউজ, গভীর বিশ্লেষণ, বিশেষ প্রতিবেদন ও মতামত পড়ুন এক জায়গায়। সত্য, নির্ভরযোগ্য ও সময়োপযোগী খবরের ঠিকানা। • দৈনিক সময় বার্তা – বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত ও সর্বাধিক পঠিত অনলাইন নিউজ পোর্টাল। প্রতি মুহূর্তের ব্রেকিং নিউজ, গভীর বিশ্লেষণ, বিশেষ প্রতিবেদন ও মতামত পড়ুন এক জায়গায়। সত্য, নির্ভরযোগ্য ও সময়োপযোগী খবরের ঠিকানা। •
NEWS
LATEST প্রিয় বন্ধুর বিদায় ঘিরে সিলেটে আড্ডা, হাসি ও ভালোবাসার মিলনমেলা • LATEST চুনারুঘাটে ক্রিয়েটিভ লার্নার্স স্কুলের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় পুরস্কৃত ২১ শিক্ষার্থী • LATEST কেমুসাস সাহিত্য সম্মেলন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত • LATEST চুনারুঘাটে চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন উপলক্ষ্যে ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক • LATEST বিচারাধীন সব মামলা আপোষ-মীমাংসা ও দ্রুত নিষ্পত্তির দাবিতে সিলেটে মানববন্ধন • LATEST বন্ধুত্বের উচ্ছ্বাসে হাসি-আড্ডায় উদযাপিত হলো সাবিনার জন্মদিন • LATEST মহীয়সী নারী রাজিয়া ইয়াকুব কর্তৃক বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটে দুই কোটি টাকা প্রদান • LATEST মাধবপুরে স্বামীকে হত্যা চেষ্টার অভিযোগে সিলেট থেকে স্ত্রী গ্রেফতার • LATEST আওয়ামী লীগের রাজনীতিতে আর কিছু অবশিষ্ট নেই, তাদের কর্মকাণ্ড সন্ত্রাসনির্ভর: বাণিজ্যমন্ত্রী • LATEST গোয়াইনঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান •