দৈনিক সময় বার্তা

ভাইরাল হওয়া প্রধান শিক্ষিকা বিউটি রাণী প্রমাণ করলেন তিনিই সেরা

বিশেষ প্রতিনিধি সিলেট 23 Sep, 2026 1 মাস আগে 42 বার পঠিত
ভাইরাল হওয়া প্রধান শিক্ষিকা বিউটি রাণী প্রমাণ করলেন তিনিই সেরা

বুধবার (২৩ সেপ্টেম্বর ২০২৬) সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘শ্রাবণের মেঘ’ গানের সঙ্গে নাচের ভিডিও ছড়িয়ে আলোচনায় আসা সিলেটের শিক্ষক বিউটি রানী পাল এবার ২০২৬ সালের জেলা পর্যায়ের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন।বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাখাওয়াত এরশেদ।

বিউটি রানী পাল ফেঞ্চুগঞ্জ উপজেলার পিঠাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে তাঁকে বাছাই করা হয়েছে। এর আগে ২০২৩ সালেও জেলা পর্যায়ে বাছাই করা গুণী শিক্ষকদের তালিকায় তাঁর নাম ছিল।সম্প্রতি ‘শ্রাবণের মেঘ’ গানের সঙ্গে তাঁর নাচের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তাঁকে নিয়ে আলোচনা ও সমালোচনা শুরু হয়। এ সময় শিক্ষক, লেখক ও সংস্কৃতিচর্চার সঙ্গে যুক্ত ব্যক্তিদের একটি অংশ তাঁর পাশে দাঁড়িয়ে ব্যক্তিস্বাধীনতা ও সৃজনশীল কর্মকাণ্ডের পক্ষে মত দেন।জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্র জানিয়েছে,সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসার বিষয়টি বিবেচনায় নিয়ে বিউটি রানী পালকে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত করা হয়নি। দীর্ঘদিনের শিক্ষকতা, বিদ্যালয় পরিচালনা এবং শিক্ষার্থীদের শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রমে তাঁর অবদানকে মূল্যায়নের ভিত্তি হিসেবে নেওয়া হয়েছে।

সিলেট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাখাওয়াত এরশেদ বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসার বিষয়টি নয়, দীর্ঘদিনের শিক্ষকতা ও বিদ্যালয়ে তাঁর অবদানের বিষয়টি বিবেচনায় নিয়েই তাঁকে জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত করা হয়েছে।’

তিনি বলেন, বিউটি রানী পালের পাঠদান পদ্ধতি, বিদ্যালয় পরিচালনা, শিক্ষার্থীদের বিভিন্ন কার্যক্রমে সম্পৃক্ততা এবং সহশিক্ষা কার্যক্রমে ভূমিকার মতো বিষয়গুলো মূল্যায়ন করা হয়েছে।জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জানান, শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচনের জন্য নির্ধারিত বিভিন্ন সূচকের ভিত্তিতে শিক্ষকদের কার্যক্রম মূল্যায়ন করা হয়। উপজেলা পর্যায়ে বাছাইয়ের পর জেলা ও বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচন করা হয়ে থাকে।

পিঠাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করা বিউটি রানী পালের এই স্বীকৃতির খবর প্রকাশের পর তাঁর শিক্ষকতা ও বিদ্যালয় পরিচালনায় ভূমিকা নতুন করে আলোচনায় এসেছে।


সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিন এবং সত্য তথ্যের সাথে থাকুন।

সম্পর্কিত সংবাদ

সব দেখুন
লিংক কপি করা হয়েছে!
Cube
Cube
Cube
Cube
Cube
Cube
ঘোষণা
দৈনিক সময় বার্তা – বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত ও সর্বাধিক পঠিত অনলাইন নিউজ পোর্টাল। প্রতি মুহূর্তের ব্রেকিং নিউজ, গভীর বিশ্লেষণ, বিশেষ প্রতিবেদন ও মতামত পড়ুন এক জায়গায়। সত্য, নির্ভরযোগ্য ও সময়োপযোগী খবরের ঠিকানা। • দৈনিক সময় বার্তা – বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত ও সর্বাধিক পঠিত অনলাইন নিউজ পোর্টাল। প্রতি মুহূর্তের ব্রেকিং নিউজ, গভীর বিশ্লেষণ, বিশেষ প্রতিবেদন ও মতামত পড়ুন এক জায়গায়। সত্য, নির্ভরযোগ্য ও সময়োপযোগী খবরের ঠিকানা। •
NEWS
LATEST প্রিয় বন্ধুর বিদায় ঘিরে সিলেটে আড্ডা, হাসি ও ভালোবাসার মিলনমেলা • LATEST চুনারুঘাটে ক্রিয়েটিভ লার্নার্স স্কুলের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় পুরস্কৃত ২১ শিক্ষার্থী • LATEST কেমুসাস সাহিত্য সম্মেলন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত • LATEST চুনারুঘাটে চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন উপলক্ষ্যে ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক • LATEST বিচারাধীন সব মামলা আপোষ-মীমাংসা ও দ্রুত নিষ্পত্তির দাবিতে সিলেটে মানববন্ধন • LATEST বন্ধুত্বের উচ্ছ্বাসে হাসি-আড্ডায় উদযাপিত হলো সাবিনার জন্মদিন • LATEST মহীয়সী নারী রাজিয়া ইয়াকুব কর্তৃক বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটে দুই কোটি টাকা প্রদান • LATEST মাধবপুরে স্বামীকে হত্যা চেষ্টার অভিযোগে সিলেট থেকে স্ত্রী গ্রেফতার • LATEST আওয়ামী লীগের রাজনীতিতে আর কিছু অবশিষ্ট নেই, তাদের কর্মকাণ্ড সন্ত্রাসনির্ভর: বাণিজ্যমন্ত্রী • LATEST গোয়াইনঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান •