দৈনিক সময় বার্তা

বিশ্বসূফী সংস্থার আয়োজনে সূফী সঙ্গ আলোচনা সভা ও আংশিক পর্ষদ হবিগঞ্জ জেলা কমিটি গঠন

জামাল হোসেন লিটন,চুনারুঘাট (হবিগঞ্জ) থেকে: 31 Oct, 2026 3 সপ্তাহ আগে 166 বার পঠিত
বিশ্বসূফী সংস্থার আয়োজনে সূফী সঙ্গ আলোচনা সভা ও আংশিক পর্ষদ  হবিগঞ্জ জেলা কমিটি গঠন

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় তরফ রাজ্য সেনাপতি মুড়ারবন্দস্থ পূর্ব - পশ্চিমে রওজা শায়িত হযরত সৈয়দ শাহ নাসির উদ্দিন সিপাহসালার (রহঃ) দরবার শরীফে " বিশ্ব সূফী সংস্থার এক সূফী সঙ্গ আলোচনা সভা ও আংশিক পর্ষদ হবিগঞ্জ জেলা কমিটি গঠন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০ টায় বিশ্ব সূফী সংস্থা আয়োজনে উপজেলার মুড়ারবন্দ ১২০ আউলিয়া দরবার শরীফ প্রাঙ্গনে মুড়ারবন্দ ১২০ আউলিয়া দরবার শরীফের মোতাওয়াল্লী গদীনিশীন পীরজাদা আলহাজ্ব সৈয়দ শফিক আহমেদ চিশতী সফির সভাপতিত্বে জেলার বিভিন্ন মাজার ও সূফী, পীর- দরবেশ মাজার শরিফের খেদমতদার, দরবার শরীফের আশেকান ভক্ত বৃন্দ , ধর্মপ্রাণ মুসল্লি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিশ্ব সূফী সংস্থা নেতা-কর্মীরা অংশ গ্রহন করে। এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ব সূফী সংস্থা কেন্দ্রীয় কার্যকরী নির্বাহী কমিটির সদস্য আফতাফ জিলানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ দাউদনগর মধ্য হাবেলী সাহেব বাড়ির সিনিয়র সাংবাদিক সৈয়দ আশরাফ উদ্দিন মামুন , হবিগঞ্জ রিচি সাহেব বাড়ির নিবাসী ও রিচি দরবার শরীফের মোতাওয়াল্লী গদ্দীনিশিন পীরজাদা আলহাজ্ব সৈয়দ শামসুদ্দিন,পীরে তরিকত শাহ নেওয়াজ, সিনিয়র সাংবাদিক নুরুল আমিন,চুনারুঘাট প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোঃ জামাল হোসেন লিটন, বর্তমান সহ-সভাপতি ইসমাইল হোসেন বাচ্চু, সাংবাদিক ফজল তরফদারসহ আরো অনেক। প্রধান অতিথি বলেন, ইসলাম হচ্ছে শান্তি, মানবতা সহ মর্মিতার ধর্ম। সূফীবাদ মানুষের আত্মশুদ্ধি , নৈতিকতা, করে। বর্তমান সমাজে হিংসা, বিভেদ ও নৈতিক অবক্ষায় দূর করতে সূফী দর্শনের শিক্ষা ও আদর্শকে আর ও ব্যাপক ভাবে মানুষের মাঝে ছড়িয়ে দিতে হবে। আলোচনা সভায় কোরআন ও সুন্নাহর আলোকে আধ্যাতিক জীবন গঠন , মানব কল্যাণে আত্ম নিয়োগ এবং তরুণ প্রজন্মকে নৈতিক মূল্যবোধ উদ্বদ্ধ করার ওপর গুরুত্ব রোপ করা হয়। এর মধ্যে আমন্ত্রিত অন্যান্য বক্তারা বলেন , প্রকৃত সূফীবাদ কখনো বিভেদ সৃষ্টি করে না, বরং ভালোবাসা, সমপ্রীতি, সহনশীলতা ও মানব সেবার মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠার শিক্ষা দেয়। অনুষ্ঠানে শেষে বিশ্ব সূফী সংস্থার হবিগঞ্জ জেলা আংশিক পর্ষদ কমিটি ঘোষণা করা হয় । পর্ষদ কমিটি নুরুল ইসলাম ফটিককে আহবায়ক , সৈয়দ মুরাদ আহমেদ চিশতী, লিটন শাহ ফকির , আনোয়ার হোসেন মহন সহ পর্ষদ কমিটি গঠন করা হয় । নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠন কার্যক্রমকে আরও বেগবান করা আধ্যাতিক চর্চা বিস্তার এবং সমাজ কল্যাণ মূলক কর্মকান্ড সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন। বক্তব্য শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মুড়ারবন্দ ১২০ আউলিয়া দরবার শরীফের খাদেম গদ্দীনিশিন পীরজাদা সৈয়দ মুরাদ আহমেদ চিশতী ।

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিন এবং সত্য তথ্যের সাথে থাকুন।

সম্পর্কিত সংবাদ

সব দেখুন
লিংক কপি করা হয়েছে!
Cube
Cube
Cube
Cube
Cube
Cube
ঘোষণা
দৈনিক সময় বার্তা – বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত ও সর্বাধিক পঠিত অনলাইন নিউজ পোর্টাল। প্রতি মুহূর্তের ব্রেকিং নিউজ, গভীর বিশ্লেষণ, বিশেষ প্রতিবেদন ও মতামত পড়ুন এক জায়গায়। সত্য, নির্ভরযোগ্য ও সময়োপযোগী খবরের ঠিকানা। • দৈনিক সময় বার্তা – বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত ও সর্বাধিক পঠিত অনলাইন নিউজ পোর্টাল। প্রতি মুহূর্তের ব্রেকিং নিউজ, গভীর বিশ্লেষণ, বিশেষ প্রতিবেদন ও মতামত পড়ুন এক জায়গায়। সত্য, নির্ভরযোগ্য ও সময়োপযোগী খবরের ঠিকানা। •
NEWS
LATEST বিচারাধীন সব মামলা আপোষ-মীমাংসা ও দ্রুত নিষ্পত্তির দাবিতে সিলেটে মানববন্ধন • LATEST বন্ধুত্বের উচ্ছ্বাসে হাসি-আড্ডায় উদযাপিত হলো সাবিনার জন্মদিন • LATEST মহীয়সী নারী রাজিয়া ইয়াকুব কর্তৃক বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটে দুই কোটি টাকা প্রদান • LATEST মাধবপুরে স্বামীকে হত্যা চেষ্টার অভিযোগে সিলেট থেকে স্ত্রী গ্রেফতার • LATEST আওয়ামী লীগের রাজনীতিতে আর কিছু অবশিষ্ট নেই, তাদের কর্মকাণ্ড সন্ত্রাসনির্ভর: বাণিজ্যমন্ত্রী • LATEST গোয়াইনঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান • LATEST চুনারুঘাট উপজেলা জামায়াতের কমিটি গঠন,আমীর-ইদ্রিস আলী ও সেক্রেটারি-ফুয়াদ হাসান • LATEST হবিগঞ্জ পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সমস্যা নিরসন • LATEST একটি শিক্ষাবর্ষের অর্জিত জ্ঞান, মেধা ও অধ্যবসায় মূল্যায়নের গুরুত্বপূর্ণ সময় • LATEST হবিগঞ্জের মেয়ে সূবর্ণা সুত্রধর উপ-পরিদর্শক (এসআই) পদে পদোন্নতি •