দৈনিক সময় বার্তা

সিলেট বৌদ্ধ বিহারে দানোত্তম শুভ কঠিন চীবরদান উৎসব সম্পন্ন

সীমান্ত বড়ুয়া,কলেজ প্রতিনিধি : 13 Nov, 2026 1 সপ্তাহ আগে 16 বার পঠিত
সিলেট বৌদ্ধ বিহারে দানোত্তম শুভ কঠিন চীবরদান উৎসব সম্পন্ন

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সিলেট সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহাবস্থানের ঐতিহ্য ধারণ করে আসছে। এ নগরীতে সব ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা ও সহমর্মিতার সঙ্গে বসবাস করেন। সিটি করপোরেশনও সব ধর্ম, বর্ণ ও শ্রেণি-পেশার মানুষের প্রতিষ্ঠান। নাগরিক সেবা ও সুযোগ-সুবিধা সবার জন্য সমানভাবে উন্মুক্ত।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে সিলেট বৌদ্ধ বিহারে দানোত্তম শুভ কঠিন চীবর দান উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, সিটি করপোরেশন জনগণের করের অর্থে পরিচালিত হয়। তাই নগরীর প্রতিটি নাগরিকের প্রতি এ প্রতিষ্ঠানের সমান দায়িত্ব রয়েছে। নাগরিক সেবা শুধু জন্ম ও মৃত্যুনিবন্ধনের মধ্যে সীমাবদ্ধ নয়। সামাজিক নিরাপত্তা ও মানুষের জীবনমান উন্নয়নেও সিটি করপোরেশন কাজ করছে।তিনি বলেন, বর্তমান সরকার সব শ্রেণি-পেশার মানুষকে স্বাবলম্বী ও এগিয়ে নিতে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। সিটি করপোরেশনও এসব কার্যক্রমে সহযোগিতা করছে। বৌদ্ধ সম্প্রদায়ের বিভিন্ন উদ্যোগেও সিটি করপোরেশন পাশে থাকার চেষ্টা করবে।

বৌদ্ধ বিহারের অবকাঠামোগত উন্নয়নের বিষয়ে তিনি বলেন, স্থানীয় বৌদ্ধ সম্প্রদায়ের সহযোগিতায় বিহারটির সুন্দর ভবন নির্মিত হয়েছে। বিহারের তৃতীয় তলায় শিক্ষার্থীদের অস্থায়ী আবাসন এবং দেশের বিভিন্ন স্থান থেকে আসা অতিথিদের থাকার ব্যবস্থা বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।

তিনি আরও বলেন, সিলেট সিটি করপোরেশনের আর্থিক সক্ষমতা সীমিত হলেও নগরীর সব সম্প্রদায়ের উন্নয়ন ও কল্যাণে সহযোগিতা করার চেষ্টা অব্যাহত থাকবে। বৌদ্ধ সম্প্রদায়ের এ উদ্যোগেও সিটি করপোরেশন অংশীদার হতে চায়।কঠিন চীবর দানের তাৎপর্য তুলে ধরে তিনি বলেন, বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব কঠিন চীবর দান। কঠোর পরিশ্রম ও ধর্মীয় রীতিনীতি অনুসরণ করে নির্দিষ্ট সময়ের মধ্যে চীবর তৈরি করে ভিক্ষুদের দান করা হয়। এ আয়োজনের মধ্য দিয়ে দান, ত্যাগ, সম্প্রীতি ও মানবকল্যাণের বার্তা ছড়িয়ে পড়ে।এদিকে দিনব্যাপী আয়োজনে সকাল বেলার অনুষ্ঠানে প্রথমপর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী তাঁর বক্তব্যে বিহারের সার্বিক উন্নয়নে সহযোগিতা করার আশ্বাস দেন। সিলেট বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শ্রীমৎ সংঘানন্দ মহাথেরো'র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মহামনোকামনা পূর্ণ বিশ্বশান্তি বুদ্ধধাতু জাদির প্রতিষ্ঠাতা পরিচালক ও অধ্যক্ষ শ্রীমৎ উকক‌্টঠ্ পঞ্ঞা থের। অতিথি হিসেবে বক্তব্য দেন বড়িয়াখালী নালন্দা বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শ্রীমৎ দেবপ্রিয় থের,পশ্চিম ইদিলপুর শ্রদ্ধানন্দ বিহারের অধ্যক্ষ শ্রীমৎ কুশলা ভিক্ষু,আবুরখীল বিদর্শন বৌদ্ধ বিহারে উপাধ্যক্ষ শ্রীমৎ ধর্মজ্যোতি ভিক্ষু এবং সিলেট বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ শ্রীমৎ দীপংকর বংশ ভিক্ষু।এ ছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন তপন কান্তি বড়ুয়া মান্না,জ্যোতিমিত্র বড়ুয়া মিটুল, লিটন বড়ুয়া, দিলু বড়ুয়া সহ এডহক কমিটির আহ্বায়ক সুকান্তি বড়ুয়া, সচিব সুজন বড়ুয়া ও এনজয় বড়ুয়া প্রমুখ।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পলাশ বড়ুয়া ও চন্দ্রিকা বড়ুয়া মন্টি।

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিন এবং সত্য তথ্যের সাথে থাকুন।

সম্পর্কিত সংবাদ

সব দেখুন
লিংক কপি করা হয়েছে!
Cube
Cube
Cube
Cube
Cube
Cube
ঘোষণা
দৈনিক সময় বার্তা – বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত ও সর্বাধিক পঠিত অনলাইন নিউজ পোর্টাল। প্রতি মুহূর্তের ব্রেকিং নিউজ, গভীর বিশ্লেষণ, বিশেষ প্রতিবেদন ও মতামত পড়ুন এক জায়গায়। সত্য, নির্ভরযোগ্য ও সময়োপযোগী খবরের ঠিকানা। • দৈনিক সময় বার্তা – বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত ও সর্বাধিক পঠিত অনলাইন নিউজ পোর্টাল। প্রতি মুহূর্তের ব্রেকিং নিউজ, গভীর বিশ্লেষণ, বিশেষ প্রতিবেদন ও মতামত পড়ুন এক জায়গায়। সত্য, নির্ভরযোগ্য ও সময়োপযোগী খবরের ঠিকানা। •
NEWS
LATEST বিচারাধীন সব মামলা আপোষ-মীমাংসা ও দ্রুত নিষ্পত্তির দাবিতে সিলেটে মানববন্ধন • LATEST বন্ধুত্বের উচ্ছ্বাসে হাসি-আড্ডায় উদযাপিত হলো সাবিনার জন্মদিন • LATEST মহীয়সী নারী রাজিয়া ইয়াকুব কর্তৃক বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটে দুই কোটি টাকা প্রদান • LATEST মাধবপুরে স্বামীকে হত্যা চেষ্টার অভিযোগে সিলেট থেকে স্ত্রী গ্রেফতার • LATEST আওয়ামী লীগের রাজনীতিতে আর কিছু অবশিষ্ট নেই, তাদের কর্মকাণ্ড সন্ত্রাসনির্ভর: বাণিজ্যমন্ত্রী • LATEST গোয়াইনঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান • LATEST চুনারুঘাট উপজেলা জামায়াতের কমিটি গঠন,আমীর-ইদ্রিস আলী ও সেক্রেটারি-ফুয়াদ হাসান • LATEST হবিগঞ্জ পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সমস্যা নিরসন • LATEST একটি শিক্ষাবর্ষের অর্জিত জ্ঞান, মেধা ও অধ্যবসায় মূল্যায়নের গুরুত্বপূর্ণ সময় • LATEST হবিগঞ্জের মেয়ে সূবর্ণা সুত্রধর উপ-পরিদর্শক (এসআই) পদে পদোন্নতি •