দৈনিক সময় বার্তা

চুনারুঘাটে পূজামণ্ডপে ব্যস্ত সময় পার করছেন এমপি ফয়সল

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: 19 Oct, 2026 1 মাস আগে 104 বার পঠিত
চুনারুঘাটে পূজামণ্ডপে ব্যস্ত সময় পার করছেন এমপি ফয়সল

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল। সোমবার পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দুর্গোৎসবের শুভেচ্ছা জানান।এদিন পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও বিএনপির স্থানীয় নেতাদের সঙ্গে নিয়ে তিনি উপজেলার বাসুদেব বাড়িসহ বেশ কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় পূজামণ্ডপে আগত ভক্তদের সঙ্গে কথা বলেন এবং উৎসবের সার্বিক খোঁজখবর নেন।

পরিদর্শনকালে সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল বলেন, দুর্গোৎসব যাতে ধর্মীয় উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে উদ্‌যাপিত হতে পারে, সে জন্য সরকার ছুটি বাড়িয়েছে। স্মরণকালের মধ্যে এবার অত্যন্ত আনন্দঘন পরিবেশে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী আমাদের পাঠিয়েছেন, যেন আমরা সবার পাশে থেকে কাজ করি। ধর্ম-বর্ণনির্বিশেষে সব মানুষের অধিকার নিশ্চিত করা এবং সম্প্রীতি বজায় রাখা আমাদের দায়িত্ব। সবাই যেন নির্বিঘ্নে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করতে পারেন, সে বিষয়ে আমরা আন্তরিক।’

তিনি বলেন, বাংলাদেশ সবার দেশ। এ দেশে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে। পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন অটুট রেখে সবাইকে একসঙ্গে এগিয়ে যেতে হবে।পূজামণ্ডপ পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, দৈনিক ইত্তেফাকের নির্বাহী সম্পাদক সালেহ উদ্দিন, সাবেক পৌর মেয়র নাজিম উদ্দিন শামসু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মীর সিরাজ,সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হক তালুকদার, উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট মোজাম্মেল আহমেদ চৌধুরী, সদস্য সচিব কাউন্সিলর লুৎফুর রহমান জালাল, যুগ্ন আহ্বায়ক শফিক মিয়া, সৈয়দ আবু নাইম হালিম,নাসির উদ্দিন,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুর রহমান আরিফ, যুগ্ন আহবায়ক শাহ নেওয়াজসহ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, বিভিন্ন পূজামণ্ডপের আয়োজক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিন এবং সত্য তথ্যের সাথে থাকুন।

সম্পর্কিত সংবাদ

সব দেখুন
লিংক কপি করা হয়েছে!
Cube
Cube
Cube
Cube
Cube
Cube
ঘোষণা
দৈনিক সময় বার্তা – বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত ও সর্বাধিক পঠিত অনলাইন নিউজ পোর্টাল। প্রতি মুহূর্তের ব্রেকিং নিউজ, গভীর বিশ্লেষণ, বিশেষ প্রতিবেদন ও মতামত পড়ুন এক জায়গায়। সত্য, নির্ভরযোগ্য ও সময়োপযোগী খবরের ঠিকানা। • দৈনিক সময় বার্তা – বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত ও সর্বাধিক পঠিত অনলাইন নিউজ পোর্টাল। প্রতি মুহূর্তের ব্রেকিং নিউজ, গভীর বিশ্লেষণ, বিশেষ প্রতিবেদন ও মতামত পড়ুন এক জায়গায়। সত্য, নির্ভরযোগ্য ও সময়োপযোগী খবরের ঠিকানা। •
NEWS
LATEST বিচারাধীন সব মামলা আপোষ-মীমাংসা ও দ্রুত নিষ্পত্তির দাবিতে সিলেটে মানববন্ধন • LATEST বন্ধুত্বের উচ্ছ্বাসে হাসি-আড্ডায় উদযাপিত হলো সাবিনার জন্মদিন • LATEST মহীয়সী নারী রাজিয়া ইয়াকুব কর্তৃক বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটে দুই কোটি টাকা প্রদান • LATEST মাধবপুরে স্বামীকে হত্যা চেষ্টার অভিযোগে সিলেট থেকে স্ত্রী গ্রেফতার • LATEST আওয়ামী লীগের রাজনীতিতে আর কিছু অবশিষ্ট নেই, তাদের কর্মকাণ্ড সন্ত্রাসনির্ভর: বাণিজ্যমন্ত্রী • LATEST গোয়াইনঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান • LATEST চুনারুঘাট উপজেলা জামায়াতের কমিটি গঠন,আমীর-ইদ্রিস আলী ও সেক্রেটারি-ফুয়াদ হাসান • LATEST হবিগঞ্জ পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সমস্যা নিরসন • LATEST একটি শিক্ষাবর্ষের অর্জিত জ্ঞান, মেধা ও অধ্যবসায় মূল্যায়নের গুরুত্বপূর্ণ সময় • LATEST হবিগঞ্জের মেয়ে সূবর্ণা সুত্রধর উপ-পরিদর্শক (এসআই) পদে পদোন্নতি •