দৈনিক সময় বার্তা

চুনারুঘাটে হযরত মুজিবুর রহমান (র:) হিফজ ও এতিমখানা: দুস্থ ও এতিম শিশুদের নিরাপদ আবাসন

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : 10 Oct, 2026 1 মাস আগে 154 বার পঠিত
চুনারুঘাটে হযরত মুজিবুর রহমান (র:) হিফজ ও এতিমখানা: দুস্থ ও এতিম শিশুদের নিরাপদ আবাসন


একটি দেশের ভবিষ্যৎ। আর সেই শিশুদের মধ্যে এতিম, অসহায় ও দুস্থদের জন্য নিরাপদ আশ্রয়, সুশিক্ষা এবং সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করা সমাজের অন্যতম মানবিক দায়িত্ব। এই দায়িত্ববোধের জায়গা থেকে শিশুদের থাকা-খাওয়ার নিরাপদ ঠিকানা হিসেবে পরিচিত হয়ে উঠেছে হযরত মুহাম্মদ মুজিবুর রহমান (র.) হিফজ ও এতিমখানা।হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের রাণীরকোট (কির্তাই) সরকার বাড়িতে অবস্থিত এই প্রতিষ্ঠানটি হিফজ শিক্ষা ও এতিম শিশুদের আশ্রয়কেন্দ্র হিসেবে পরিচিত। ধর্মীয় শিক্ষার পাশাপাশি অসহায় শিশুদের নিরাপদ পরিবেশে বেড়ে ওঠার সুযোগ করে দেওয়ার মতো উদ্যোগ সমাজে বিশেষ গুরুত্ব বহন করে।পরিবারের স্নেহ-ভালোবাসা ও আর্থিক নিরাপত্তা থেকে বঞ্চিত শিশুদের জন্য থাকা-খাওয়ার ব্যবস্থা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের প্রতিষ্ঠান শিশুদের জীবনে আশার আলো জ্বালাতে এবং তাদের ভবিষ্যৎ গঠনে ভূমিকা রাখতে পারে। বিশেষ করে পবিত্র কোরআন হিফজের মাধ্যমে ধর্মীয় জ্ঞান অর্জনের পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ চর্চার সুযোগ সৃষ্টি হয়।

একটি এতিমখানা শুধু আশ্রয়ের স্থান নয়; এটি হতে পারে শিশুদের স্বপ্ন দেখার, শিক্ষা গ্রহণের এবং আত্মবিশ্বাস নিয়ে সামনে এগিয়ে যাওয়ার কেন্দ্র। তাই এতিম ও দুস্থ শিশুদের কল্যাণে পরিচালিত প্রতিষ্ঠানগুলোর প্রতি সমাজের বিত্তবান, সচেতন নাগরিক ও মানবিক সংগঠনগুলোর সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া প্রয়োজন।শিশুদের জন্য নিরাপদ আবাসন, পুষ্টিকর খাবার, মানসম্মত শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং স্নেহপূর্ণ পরিবেশ নিশ্চিত করা গেলে তারা ভবিষ্যতে সমাজের দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে পারবে।মানবিক প্রত্যাশা: হযরত মুহাম্মদ মুজিবুর রহমান (র.) হিফজ ও এতিমখানা যেন এতিম, অসহায় ও দুস্থ শিশুদের জন্য নিরাপদ আশ্রয়, ধর্মীয় শিক্ষা এবং সুন্দর ভবিষ্যৎ নির্মাণের একটি আদর্শ প্রতিষ্ঠান হিসেবে এগিয়ে যেতে পারে। এ মহৎ উদ্যোগের বিকাশে সমাজের সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা ও সহমর্মিতা কাম্য।প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও পরিচালক হযরত মুহম্মদ মুজিবুর রহমান রাহঃ অনুমোদিত রানীরকোট দরবার শরীফের গদ্দিনিশীন ও স্থলাভিক্তিক পীরসাহেব মোঃ আব্দুল আজিজ (আরিফ)। প্রতিষ্ঠানটিতে বর্তমান ছাত্র সংখ্যা ৪৭ জন। এরমধ্যে এতিম ছাত্র ১৭ জন। এদের আশ্রয়, সুশিক্ষা এবং সুন্দর ভবিষ্যৎ নিশ্চিতে অন্যতম মানবিক দায়িত্ব পালন করে যাচ্ছেন পীরসাহেব মোঃ আব্দুল আজিজ (আরিফ)।

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিন এবং সত্য তথ্যের সাথে থাকুন।

সম্পর্কিত সংবাদ

সব দেখুন
লিংক কপি করা হয়েছে!
Cube
Cube
Cube
Cube
Cube
Cube
ঘোষণা
দৈনিক সময় বার্তা – বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত ও সর্বাধিক পঠিত অনলাইন নিউজ পোর্টাল। প্রতি মুহূর্তের ব্রেকিং নিউজ, গভীর বিশ্লেষণ, বিশেষ প্রতিবেদন ও মতামত পড়ুন এক জায়গায়। সত্য, নির্ভরযোগ্য ও সময়োপযোগী খবরের ঠিকানা। • দৈনিক সময় বার্তা – বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত ও সর্বাধিক পঠিত অনলাইন নিউজ পোর্টাল। প্রতি মুহূর্তের ব্রেকিং নিউজ, গভীর বিশ্লেষণ, বিশেষ প্রতিবেদন ও মতামত পড়ুন এক জায়গায়। সত্য, নির্ভরযোগ্য ও সময়োপযোগী খবরের ঠিকানা। •
NEWS
LATEST বিচারাধীন সব মামলা আপোষ-মীমাংসা ও দ্রুত নিষ্পত্তির দাবিতে সিলেটে মানববন্ধন • LATEST বন্ধুত্বের উচ্ছ্বাসে হাসি-আড্ডায় উদযাপিত হলো সাবিনার জন্মদিন • LATEST মহীয়সী নারী রাজিয়া ইয়াকুব কর্তৃক বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটে দুই কোটি টাকা প্রদান • LATEST মাধবপুরে স্বামীকে হত্যা চেষ্টার অভিযোগে সিলেট থেকে স্ত্রী গ্রেফতার • LATEST আওয়ামী লীগের রাজনীতিতে আর কিছু অবশিষ্ট নেই, তাদের কর্মকাণ্ড সন্ত্রাসনির্ভর: বাণিজ্যমন্ত্রী • LATEST গোয়াইনঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান • LATEST চুনারুঘাট উপজেলা জামায়াতের কমিটি গঠন,আমীর-ইদ্রিস আলী ও সেক্রেটারি-ফুয়াদ হাসান • LATEST হবিগঞ্জ পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সমস্যা নিরসন • LATEST একটি শিক্ষাবর্ষের অর্জিত জ্ঞান, মেধা ও অধ্যবসায় মূল্যায়নের গুরুত্বপূর্ণ সময় • LATEST হবিগঞ্জের মেয়ে সূবর্ণা সুত্রধর উপ-পরিদর্শক (এসআই) পদে পদোন্নতি •