দৈনিক সময় বার্তা

শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে কাজ করতে হবে:সিসিক প্রশাসক

বিশেষ প্রতিনিধি সিলেট 05 Sep, 2026 1 মাস আগে 58 বার পঠিত
শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে  সবাইকে কাজ করতে হবে:সিসিক প্রশাসক

শুক্রবার (৪ সেপ্টেম্বর ২০২৬) সকালে নিম্বার্ক আশ্রমের সামন থেকে এই পরিক্রমা বের করা হয়।আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, আমরা বিশ্বাস করি, উৎসব সবার। প্রত্যেক মানুষের নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করার অধিকার রয়েছে। সিলেটে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির রয়েছে। আমাদেরকে পারস্পরিক শ্রদ্ধা ও সহমর্মিতার পরিবেশ বজায় রাখতে হবে।তিনি বলেন, সিলেট সিটি কর্পোরেশন নগরীর সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের পাশে রয়েছে। ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বজায় রেখে একটি শান্তিপূর্ণ, সুন্দর ও বাসযোগ্য সিলেট গড়ে তুলতে আমরা সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানাই।জন্মাষ্টমী উপলক্ষে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি। এরপর আনুষ্ঠানিকভাবে নগর পরিক্রমা উদ্বোধন করেন।অনুষ্ঠানে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী ও সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বিশেষ অতিথির বক্তব্য দেন।এরপর সিসিক প্রশাসক মিরাবাজারস্থ শ্রীশ্রী বলরাম জিউর আখড়ায় শ্রীকৃষ্ণ ভক্তবৃন্দ সম্মিলিত জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত শোভাযাত্রা উদ্বোধন করেন।এ সময় প্রধান অতিথির বক্তব্যে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানান সিসিক প্রশাসক। মোড়ক উন্মোচন করেন প্রকাশনা 'সারথি'র।

এ সময় আরও বক্তব্য দেন শ্রীকৃষ্ণ ভক্তবৃন্দ সম্মিলিত জন্মাষ্টমী উদযাপন পরিষদের আহ্বায়ক নারদ বিশ্বাস, সদস্য সচিব পাচু মোহন বিশ্বাস, প্রধান উপদেষ্টা সুসেন্দ্র চন্দ্র সরকার, প্রকাশনা উপপরিষদের আহ্বায়ক পুলিন রায়, প্রধান সমন্বয়কারী জ্যোতি মোহন বিশ্বাস প্রমুুখ

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিন এবং সত্য তথ্যের সাথে থাকুন।

সম্পর্কিত সংবাদ

সব দেখুন
লিংক কপি করা হয়েছে!
Cube
Cube
Cube
Cube
Cube
Cube
ঘোষণা
দৈনিক সময় বার্তা – বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত ও সর্বাধিক পঠিত অনলাইন নিউজ পোর্টাল। প্রতি মুহূর্তের ব্রেকিং নিউজ, গভীর বিশ্লেষণ, বিশেষ প্রতিবেদন ও মতামত পড়ুন এক জায়গায়। সত্য, নির্ভরযোগ্য ও সময়োপযোগী খবরের ঠিকানা। • দৈনিক সময় বার্তা – বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত ও সর্বাধিক পঠিত অনলাইন নিউজ পোর্টাল। প্রতি মুহূর্তের ব্রেকিং নিউজ, গভীর বিশ্লেষণ, বিশেষ প্রতিবেদন ও মতামত পড়ুন এক জায়গায়। সত্য, নির্ভরযোগ্য ও সময়োপযোগী খবরের ঠিকানা। •
NEWS
LATEST হবিগঞ্জে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত • LATEST তৃণমূল থেকে ক্রীড়া প্রতিভা অন্বেষণ করে জাতীয় পর্যায়ে তুলে আনা হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী • LATEST সিলেটে হিন্দু যুবকের সাথে পরকীয়া কাণ্ড, স্ত্রীকে তালাকের ঘোষণা লন্ডন প্রবাসীর • LATEST পুলিশ প্রধানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ • LATEST নারী উদ্যোক্তাদের ঋণ ও সেবাপ্রাপ্তি সহজ করতে উদ্যোগ নিচ্ছে সরকার: বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির • LATEST বিদ্যমান জেলা স্টেডিয়ামগুলো আধুনিকায়ন করে পূর্ণাঙ্গ ক্রীড়া অবকাঠামো গড়ে তোলা হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী • LATEST চুনারুঘাট থানার ওসি সাইফুল এর নেতৃত্ব সাবেক ছাত্রলীগ সভাপতি গ্রেফতার • LATEST চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা। • LATEST সৌদিতে দু’মাস ধরে নির্যাতিত রেহেনা,বাংলাদেশ দূতাবাসের ভূমিকা নিয়ে প্রশ্ন • LATEST সিলেট মুক্ত দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত •