সন্তানকে প্রথম বার দেখার আগেই পৃথিবী থেকে বিদায় নিল আজকের দুর্ঘটনায় নিহত সেনা সদস্য পিয়াস।হয়তো খুব তাড়াতাড়ি ছুটি নিয়ে যেতে চেয়েছিলেন সন্তানকে দেখতে!
পিয়াসের নিথর দেহ আজ বাড়িতে ফিরবে! কিন্তু নিজের আদরের সন্তানকে আর দেখা হলো না!
ছোটবেলা থেকেই এলাকার সবার পছন্দের ছিল পিয়াস !তিন বোনের আদরের ভাই ছিল পিয়াস।সেই ভাইয়েরে এমন মর্মান্তিক মৃত্যু কোনভাবেই মেনে নিতে পারছে না বোনেরা!
পিয়াসের বাড়ি নোয়াখালীর কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের মালিপাড়া গ্রামে! পিয়াসের এই অকাল মৃত্যুতে পুরো এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া!
স্তব্ধ হয়ে গেছে পুরো এলাকা কাঁদছে সেনাবাহিনী কাঁদছে দেশ।