দৈনিক সময় বার্তা

অপহরণের ১২ ঘন্টা পর অষ্টম শ্রেণির ছাত্র কে শাহপরান এলাকা থেকে উদ্ধার

বিশেষ প্রতিনিধি সিলেট 04 Sep, 2026 1 মাস আগে 518 বার পঠিত
অপহরণের ১২ ঘন্টা পর অষ্টম শ্রেণির ছাত্র কে শাহপরান এলাকা থেকে উদ্ধার

শুক্রবার (৪ সেপ্টেম্বর ২০২৬)হবিগঞ্জের মাধবপুর উপজেলা থেকে অপহরণকৃত সাদাফকে সিলেটের শাহপরান এলাকা থেকে সকালে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে পরিবারের সদস্যরা।উদ্ধার হওয়া ছাত্র সৈয়দ সাদাফ মাধবপুর উপজেলার নোয়াপাড়া এলাকার সৈয়দ সঈদ উদ্দিন হাই স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

পরিবারের ভাষ্য অনুযায়ী বৃহস্পতিবার রাত ৮টার দিকে তিন থেকে চারজন ব্যক্তি সাদাফকে জোরপূর্বক গাড়িতে তুলে নেয় এবং তাকে মাথায় আঘাত করা হয়।এরপর গাড়িতে করে তাকে বিভিন্ন জায়গায় ঘোরানো হয়। সাদাফের ভাষ্য অনুযায়ী, গাড়িতে থাকা ব্যক্তিরা নিজেদের মধ্যে হিন্দি ভাষায় কথা বলছিল।পরে রাতের শেষ দিকে সিলেটের জাফলং সড়কের শাহপরান এলাকায় সাদাফকে গাড়ি থেকে নামিয়ে ফেলে রেখে যায় ওই ব্যক্তিরা। সকালে স্থানীয় লোকজন ও এক সিএনজি অটোরিকশাচালকের সহযোগিতায় তার সন্ধান মেলে। খবর পেয়ে পরিবারের সদস্যরা সেখানে গিয়ে তাকে উদ্ধার করেন এবং পরে চিকিৎসার ব্যবস্থা করেন।সাদাফের বাবা সৈয়দ শাহীন মনে করেন, পূর্বপরিকল্পিতভাবে কোনো সংঘবদ্ধ চক্র তার ছেলেকে অপহরণ করে থাকতে পারে। এমনকি তাকে ভারতে পাচারের উদ্দেশ্যে অপহরণ করা হয়েছিল কি না, সে আশঙ্কার কথাও জানিয়েছেন তিনি। তবে এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

ঘটনার বিষয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা বলেন, ‘অপহরণের বিষয়টি আমি অবগত নই। এ ঘটনায় থানায় কেউ কোনো অভিযোগ দায়ের করেনি।তবে অভিভাবকদের সন্তানদের বিষয়ে আরও সচেতন ও সতর্ক থাকতে হবে।’



সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিন এবং সত্য তথ্যের সাথে থাকুন।

সম্পর্কিত সংবাদ

সব দেখুন
লিংক কপি করা হয়েছে!
Cube
Cube
Cube
Cube
Cube
Cube
ঘোষণা
দৈনিক সময় বার্তা – বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত ও সর্বাধিক পঠিত অনলাইন নিউজ পোর্টাল। প্রতি মুহূর্তের ব্রেকিং নিউজ, গভীর বিশ্লেষণ, বিশেষ প্রতিবেদন ও মতামত পড়ুন এক জায়গায়। সত্য, নির্ভরযোগ্য ও সময়োপযোগী খবরের ঠিকানা। • দৈনিক সময় বার্তা – বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত ও সর্বাধিক পঠিত অনলাইন নিউজ পোর্টাল। প্রতি মুহূর্তের ব্রেকিং নিউজ, গভীর বিশ্লেষণ, বিশেষ প্রতিবেদন ও মতামত পড়ুন এক জায়গায়। সত্য, নির্ভরযোগ্য ও সময়োপযোগী খবরের ঠিকানা। •
NEWS
LATEST হবিগঞ্জে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত • LATEST তৃণমূল থেকে ক্রীড়া প্রতিভা অন্বেষণ করে জাতীয় পর্যায়ে তুলে আনা হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী • LATEST সিলেটে হিন্দু যুবকের সাথে পরকীয়া কাণ্ড, স্ত্রীকে তালাকের ঘোষণা লন্ডন প্রবাসীর • LATEST পুলিশ প্রধানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ • LATEST নারী উদ্যোক্তাদের ঋণ ও সেবাপ্রাপ্তি সহজ করতে উদ্যোগ নিচ্ছে সরকার: বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির • LATEST বিদ্যমান জেলা স্টেডিয়ামগুলো আধুনিকায়ন করে পূর্ণাঙ্গ ক্রীড়া অবকাঠামো গড়ে তোলা হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী • LATEST চুনারুঘাট থানার ওসি সাইফুল এর নেতৃত্ব সাবেক ছাত্রলীগ সভাপতি গ্রেফতার • LATEST চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা। • LATEST সৌদিতে দু’মাস ধরে নির্যাতিত রেহেনা,বাংলাদেশ দূতাবাসের ভূমিকা নিয়ে প্রশ্ন • LATEST সিলেট মুক্ত দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত •