শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করার লক্ষ্যে সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সিলেট রেঞ্জের ডিআইজি জনাব মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।
অদ্য ১৮ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখে পরিদর্শনের সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন সিলেট জেলার পুলিশ সুপার ড. চৌধুরী মোঃ যাবের সাদেক-সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
পরিদর্শনকালে রেঞ্জ ডিআইজি ও পুলিশ সুপার মহোদয় পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। একই সাথে মণ্ডপে নিয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাথে এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে সার্বিক শৃঙ্খলা বিষয়ে মতবিনিময় করে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।