দৈনিক সময় বার্তা

সড়ক দুর্ঘটনার শিকার হয়েও জেলা প্রশাসকের মিটিংয়ে অংশ নিলেন ইউএনও

জাহাঙ্গীর আলম জয় মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: 13 Sep, 2026 3 সপ্তাহ আগে 266 বার পঠিত
সড়ক দুর্ঘটনার শিকার হয়েও জেলা প্রশাসকের মিটিংয়ে অংশ নিলেন ইউএনও
ছবি: ইউএনও মেহেদী হাসান ও দুর্ঘটনাকবলিত সরকারি গাড়ি

রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে সাহেব সরকার বাড়ি গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, হবিগঞ্জে জেলা প্রশাসনের একটি মিটিংয়ে যাওয়ার পথে ইউএনওর সরকারি গাড়ির সঙ্গে একটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইউএনও মেহেদী হাসান ও তাঁর গাড়িচালক হেলাল মিয়া আহত হন।

ইউএনও কার্যালয় সূত্রে জানা গেছে, চালক হেলাল মিয়াকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পাশাপাশি এক্স-রে করানো হয়েছে। তবে ইউএনও মেহেদী হাসান গুরুতর আহত না হওয়ায় দুর্ঘটনার পরও নির্ধারিত সরকারি দায়িত্ব পালনে হবিগঞ্জে গিয়ে মিটিংয়ে অংশ নেন।দুর্ঘটনার মতো প্রতিকূল পরিস্থিতিতেও সরকারি দায়িত্বকে গুরুত্ব দিয়ে মিটিংয়ে অংশ নেওয়ায় ইউএনও মেহেদী হাসানের দায়িত্ববোধ ও কর্মনিষ্ঠার প্রশংসা করছেন স্থানীয়রা। ব্যক্তিগত অসুবিধার মধ্যেও দায়িত্ব পালনে তাঁর এমন আন্তরিকতা একজন প্রশাসনিক কর্মকর্তার পেশাদারিত্ব ও কর্তব্যনিষ্ঠার পরিচয় বহন করে বলে মনে করছেন অনেকে।

সাংবাদিক শাবানা চৌধুরী বলেন, “ইউএনও সাহেব অত্যন্ত দায়িত্বপরায়ণ। দুর্ঘটনার পরও সরকারি দায়িত্ব পালনে তিনি হবিগঞ্জে গিয়েছেন।”

হবিগঞ্জের জেলা প্রশাসক জিএম সরফরাজ বলেন, “বিষয়টি আমি জেনেছি। ইউএনও তেমন আহত হননি বলে জানতে পেরেছি।”

ইউএনও মেহেদী হাসান বলেন, “আল্লাহর রহমতে আমি সুস্থ আছি। বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।”

দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানটি মাধবপুর থানায় আটক রাখা হয়েছে। এ ঘটনায় পুলিশ তদন্ত করছে।



সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিন এবং সত্য তথ্যের সাথে থাকুন।

সম্পর্কিত সংবাদ

সব দেখুন
লিংক কপি করা হয়েছে!
Cube
Cube
Cube
Cube
Cube
Cube
ঘোষণা
দৈনিক সময় বার্তা – বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত ও সর্বাধিক পঠিত অনলাইন নিউজ পোর্টাল। প্রতি মুহূর্তের ব্রেকিং নিউজ, গভীর বিশ্লেষণ, বিশেষ প্রতিবেদন ও মতামত পড়ুন এক জায়গায়। সত্য, নির্ভরযোগ্য ও সময়োপযোগী খবরের ঠিকানা। • দৈনিক সময় বার্তা – বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত ও সর্বাধিক পঠিত অনলাইন নিউজ পোর্টাল। প্রতি মুহূর্তের ব্রেকিং নিউজ, গভীর বিশ্লেষণ, বিশেষ প্রতিবেদন ও মতামত পড়ুন এক জায়গায়। সত্য, নির্ভরযোগ্য ও সময়োপযোগী খবরের ঠিকানা। •
NEWS
LATEST হবিগঞ্জে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত • LATEST তৃণমূল থেকে ক্রীড়া প্রতিভা অন্বেষণ করে জাতীয় পর্যায়ে তুলে আনা হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী • LATEST সিলেটে হিন্দু যুবকের সাথে পরকীয়া কাণ্ড, স্ত্রীকে তালাকের ঘোষণা লন্ডন প্রবাসীর • LATEST পুলিশ প্রধানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ • LATEST নারী উদ্যোক্তাদের ঋণ ও সেবাপ্রাপ্তি সহজ করতে উদ্যোগ নিচ্ছে সরকার: বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির • LATEST বিদ্যমান জেলা স্টেডিয়ামগুলো আধুনিকায়ন করে পূর্ণাঙ্গ ক্রীড়া অবকাঠামো গড়ে তোলা হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী • LATEST চুনারুঘাট থানার ওসি সাইফুল এর নেতৃত্ব সাবেক ছাত্রলীগ সভাপতি গ্রেফতার • LATEST চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা। • LATEST সৌদিতে দু’মাস ধরে নির্যাতিত রেহেনা,বাংলাদেশ দূতাবাসের ভূমিকা নিয়ে প্রশ্ন • LATEST সিলেট মুক্ত দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত •