দৈনিক সময় বার্তা

সিলেট পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ ২০২৬ এর শুভ উদ্বোধন

আমীর হোসেন সোহাগ, সম্পাদক ও প্রকাশক 07 Oct, 2026 9 ঘন্টা আগে 2 বার পঠিত
সিলেট পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ ২০২৬ এর শুভ উদ্বোধন

বুধবার (৭ সেপ্টেম্বর ২০২৬) বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্স জিমনেসিয়াম, মেন্দীবাগ সিলেটে সিলেট মেট্রোপলিটন পুলিশ কর্তৃক আয়োজিত “১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬” এর শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি; অতিরিক্ত দায়িত্বে সদর ও প্রশাসন) জনাব মোঃ আফজাল হোসেন।দিনব্যাপী আয়োজিত এ প্রতিযোগিতায় ক্রাইম বিভাগ ও মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পর্যায়ের কমিউনিটি পুলিশ কাবাডি দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতার ফাইনালে কোতোয়ালি মডেল থানা কমিউনিটি পুলিশ কাবাডি টিম ও মোগলাবাজার থানা কমিউনিটি পুলিশ কাবাডি টিম মুখোমুখি হয়। উত্তেজনাপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল খেলায় মোগলাবাজার থানা কমিউনিটি পুলিশ কাবাডি টিম চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।পরবর্তীতে একই স্থানে আয়োজিত পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুলিশ কমিশনার বিজয়ী দল ও অংশগ্রহণকারী খেলোয়াড়দের মাঝে পুরস্কার ও সম্মাননা প্রদান করেন।এ সময় পুলিশ কমিশনার বলেন, ক্রীড়ার মাধ্যমে পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও সহযোগিতার সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং এর মাধ্যমে কমিউনিটি পুলিশিং কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে।অনুষ্ঠানে সিলেট মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, পুলিশ সদস্য, অংশগ্রহণকারী খেলোয়াড়সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিন এবং সত্য তথ্যের সাথে থাকুন।

সম্পর্কিত সংবাদ

সব দেখুন
লিংক কপি করা হয়েছে!
Cube
Cube
Cube
Cube
Cube
Cube
ঘোষণা
দৈনিক সময় বার্তা – বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত ও সর্বাধিক পঠিত অনলাইন নিউজ পোর্টাল। প্রতি মুহূর্তের ব্রেকিং নিউজ, গভীর বিশ্লেষণ, বিশেষ প্রতিবেদন ও মতামত পড়ুন এক জায়গায়। সত্য, নির্ভরযোগ্য ও সময়োপযোগী খবরের ঠিকানা। • দৈনিক সময় বার্তা – বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত ও সর্বাধিক পঠিত অনলাইন নিউজ পোর্টাল। প্রতি মুহূর্তের ব্রেকিং নিউজ, গভীর বিশ্লেষণ, বিশেষ প্রতিবেদন ও মতামত পড়ুন এক জায়গায়। সত্য, নির্ভরযোগ্য ও সময়োপযোগী খবরের ঠিকানা। •
NEWS
LATEST সিলেট পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ ২০২৬ এর শুভ উদ্বোধন • LATEST উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে: জেলা প্রশাসক • LATEST দৈনিক সময় বার্তা'য় সংবাদ প্রকাশের সৌদি আরবে নির্যাতিত মাধবপুরের রেহানা খুব শীঘ্রই দেশে ফিরছেন • LATEST হবিগঞ্জে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত • LATEST তৃণমূল থেকে ক্রীড়া প্রতিভা অন্বেষণ করে জাতীয় পর্যায়ে তুলে আনা হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী • LATEST সিলেটে হিন্দু যুবকের সাথে পরকীয়া কাণ্ড, স্ত্রীকে তালাকের ঘোষণা লন্ডন প্রবাসীর • LATEST পুলিশ প্রধানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ • LATEST নারী উদ্যোক্তাদের ঋণ ও সেবাপ্রাপ্তি সহজ করতে উদ্যোগ নিচ্ছে সরকার: বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির • LATEST বিদ্যমান জেলা স্টেডিয়ামগুলো আধুনিকায়ন করে পূর্ণাঙ্গ ক্রীড়া অবকাঠামো গড়ে তোলা হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী • LATEST চুনারুঘাট থানার ওসি সাইফুল এর নেতৃত্ব সাবেক ছাত্রলীগ সভাপতি গ্রেফতার •