দৈনিক সময় বার্তা

নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠানে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী

বিশেষ প্রতিনিধি সিলেট 27 Sep, 2026 1 মাস আগে 39 বার পঠিত
নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠানে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, খেলাধুলায় কোনো ধরনের রাজনৈতিক বিবেচনা নয়, মেধা ও যোগ্যতার ভিত্তিতেই খেলোয়াড়দের সুযোগ দিতে হবে। অতীতে খেলাধুলাকে রাজনৈতিকীকরণের কারণে অনেক প্রতিভাবান খেলোয়াড় মাঠের বাইরে ছিলেন। বর্তমানে সেই পরিস্থিতি নেই। ক্রীড়া বিকাশের জন্য দেশে একটি ইতিবাচক পরিবেশ তৈরি হয়েছে। এই সুযোগ কাজে লাগিয়ে রাজনীতির ঊর্ধ্বে থেকে খেলাধুলায় সিলেটকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে চাই।বাংলাদেশ হকি ফেডারেশনের উদ্যোগে এবং সিলেট জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ‘ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রাম-২০২৬’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ব্র্যাক ব্যাংকের পৃষ্ঠপোষকতায় মাসব্যাপী এ কর্মসূচির সমাপনী অনুষ্ঠান বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, আজ অনেক কিশোরীকে হকি খেলতে দেখলাম। তাদের মধ্যে যে উদ্যম ও সম্ভাবনা দেখেছি, তা আশাব্যঞ্জক। আমি বিশ্বাস করি, তারা আগামী দিনে হকিতে সিলেটের সুনাম আরও বাড়াবে এবং জাতীয় পর্যায়ে নিজেদের প্রতিষ্ঠিত করবে।তিনি বলেন, ক্রিকেট, ফুটবলসহ বিভিন্ন খেলায় সিলেটের রয়েছে গৌরবময় অবদান। সম্প্রতি নতুনকুঁড়ি স্পোর্টসে ফুটবলসহ বিভিন্ন ইভেন্টে সিলেটের খেলোয়াড়রা জাতীয় পর্যায়ে সাফল্য অর্জন করেছে। আমাদের এখানে খেলাধুলার জন্য প্রয়োজনীয় অবকাঠামো রয়েছে। এখন প্রয়োজন প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে যথাযথ প্রশিক্ষণ ও সুযোগ দেওয়া। মেধাবী ও সম্ভাবনাময় খেলোয়াড়দের অগ্রাধিকার দিয়ে আমরা সিলেটের ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নিতে চাই।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক ইশতিয়াক সাদেক, বিভাগীয় ক্রীড়া সংস্থার নবগঠিত এডহক কমিটির সদস্যসচিব সিদ্দিকুর রহমান পাপলু, সিলেট জেলা ক্রীড়া সংস্থার নবগঠিত এডহক কমিটির সদস্যসচিব রেজাউল করিম নাচন, স্পন্সর প্রতিষ্ঠান ব্র্যাক ব্যাংকের ক্লাস্টার ম্যানেজার সাফায়েত হোসেন আহমেদ, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার নবগঠিত এডহক কমিটির সদস্য মোস্তফা কামাল পাশা মওদুদ এবং সিলেট জেলা ক্রীড়া সংস্থার নবগঠিত এডহক কমিটির সদস্য মকসুদ আহমদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদ রানা। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হকি ফেডারেশনের উইমেন্স উইংয়ের সম্পাদক তারিকুজ্জামান নান্নু, সিলেট জেলা ক্রীড়া অফিসার ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য মো. নূর হোসেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর আশরাফ হোসাইন আরমান, জাতীয় দলের সাবেক হকি খেলোয়াড় ও হকি কোচ এ কে এম সামসুদ্দিন তুহিন, সহকারী কোচ মো. আব্দুল মুহিন মুন্না, সিলেট জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ রুবেল আহমদ নান্নু এবং কার্যনির্বাহী সদস্য মহিউদ্দিন রাসেল ও আজিজুর রহমান মিটন।

এছাড়া ক্রীড়া সংগঠক মিলাদ আহমদ, মিজানুর রহমান মিজান, মহসিন আলী, প্রদীপ কুমার সিংহ, ইসমত আলী, আলী আশরাফ, মিনহাজুর রহমান মিনহাজ, ইমতিয়াজ আহমদ জগলু, আব্দুল মোতাকাব্বির চৌধুরী সাকি, ক্রিকেট আম্পায়ার ইমরান আজাদসহ ক্রীড়াঙ্গনের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিলেট জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার অফিস সেক্রেটারি বিপুল চন্দ্র তালুকদার।

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিন এবং সত্য তথ্যের সাথে থাকুন।

সম্পর্কিত সংবাদ

সব দেখুন
লিংক কপি করা হয়েছে!
Cube
Cube
Cube
Cube
Cube
Cube
ঘোষণা
দৈনিক সময় বার্তা – বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত ও সর্বাধিক পঠিত অনলাইন নিউজ পোর্টাল। প্রতি মুহূর্তের ব্রেকিং নিউজ, গভীর বিশ্লেষণ, বিশেষ প্রতিবেদন ও মতামত পড়ুন এক জায়গায়। সত্য, নির্ভরযোগ্য ও সময়োপযোগী খবরের ঠিকানা। • দৈনিক সময় বার্তা – বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত ও সর্বাধিক পঠিত অনলাইন নিউজ পোর্টাল। প্রতি মুহূর্তের ব্রেকিং নিউজ, গভীর বিশ্লেষণ, বিশেষ প্রতিবেদন ও মতামত পড়ুন এক জায়গায়। সত্য, নির্ভরযোগ্য ও সময়োপযোগী খবরের ঠিকানা। •
NEWS
LATEST প্রিয় বন্ধুর বিদায় ঘিরে সিলেটে আড্ডা, হাসি ও ভালোবাসার মিলনমেলা • LATEST চুনারুঘাটে ক্রিয়েটিভ লার্নার্স স্কুলের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় পুরস্কৃত ২১ শিক্ষার্থী • LATEST কেমুসাস সাহিত্য সম্মেলন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত • LATEST চুনারুঘাটে চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন উপলক্ষ্যে ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক • LATEST বিচারাধীন সব মামলা আপোষ-মীমাংসা ও দ্রুত নিষ্পত্তির দাবিতে সিলেটে মানববন্ধন • LATEST বন্ধুত্বের উচ্ছ্বাসে হাসি-আড্ডায় উদযাপিত হলো সাবিনার জন্মদিন • LATEST মহীয়সী নারী রাজিয়া ইয়াকুব কর্তৃক বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটে দুই কোটি টাকা প্রদান • LATEST মাধবপুরে স্বামীকে হত্যা চেষ্টার অভিযোগে সিলেট থেকে স্ত্রী গ্রেফতার • LATEST আওয়ামী লীগের রাজনীতিতে আর কিছু অবশিষ্ট নেই, তাদের কর্মকাণ্ড সন্ত্রাসনির্ভর: বাণিজ্যমন্ত্রী • LATEST গোয়াইনঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান •