দৈনিক সময় বার্তা

নজরুল ছিলেন সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও স্বাধীনচেতনার কবি-বদরুজ্জামান সেলিম

কবির হোসেন শোভন, নির্বাহী সম্পাদক 17 Sep, 2026 2 মাস আগে 191 বার পঠিত
নজরুল ছিলেন সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও স্বাধীনচেতনার কবি-বদরুজ্জামান সেলিম

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর ২০২৬) জালালাবাদ গ্যাস টি এন্ড ডি সিষ্টেম লিমিটেডের পরিচালক মো. বদরুজ্জামান সেলিম বলেছেন, নজরুল ছিলেন সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও স্বাধীনচেতনার কবি। তাঁর সাহিত্য ও সংগীত বাঙালির সাংস্কৃতিক চেতনাকে সমৃদ্ধ করেছে।

নজরুলের সিলেট আগমনের শতবর্ষ উদযাপনের মধ্য দিয়ে আমরা শুধু একটি ঐতিহাসিক ঘটনাকে স্মরণ করছি না, বরং নতুন প্রজন্মের কাছে নজরুলের জীবন, কর্ম ও মানবিক দর্শনকে তুলে ধরার সুযোগ তৈরি করছি। বিশেষ করে শিশু-কিশোরদের নিয়ে নৃত্য, সংগীত, আবৃত্তিসহ বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন তাদের সৃজনশীলতা ও নিজস্ব সংস্কৃতির প্রতি ভালোবাসা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রতিযোগিতায় পুরস্কার অর্জনের চেয়েও বড় বিষয় হলো শিল্পচর্চার মধ্য দিয়ে নিজেদের প্রতিভা বিকশিত করা। নজরুলের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমাদের নতুন প্রজন্ম একটি মানবিক, অসাম্প্রদায়িক ও সংস্কৃতিমনস্ক সমাজ গড়ে তুলতে হবে।

তিনি ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে মহানগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমি হলরুমে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সিলেট আগমনের শতবর্ষপূর্তি উপলক্ষে জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট সিলেট জেলার শাখার উদ্যোগে আয়োজিত বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রথম দিন নৃত্য প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট সিলেট জেলা শাখার আহবায়ক সাজন আহমদ সাজুর সভাপতিত্ব এবং যুগ্ম আহবায়ক সাজ্জাদ আহমদ এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা জজকোর্টের এডিশনাল পিপি কবি এডভোকেট আব্দুল মুকিত অপি।

সংগঠনের সদস্য মো. কাজিম এর কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সাংস্কৃতিক সংগঠক জালাল উদ্দিন শামীম, জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের যুগ্ম আহবায়ক কবি সুয়েজ হোসেন,সাহেল আহমদ নয়ন, মো. শামীম আহমদ,কবি রিপন মিয়া,হাফিজুল ইসলাম,দপ্তরের দায়িত্ব প্রাপ্ত সদস্য অভিনেতা কামাল আহমদ, সদস্য উজ্জ্বল মালাকার,কবি বাহা উদ্দিন বাহা,কবি মকসুদ আহমদ লাল।

বিচারকের দায়িত্বে ছিলেন সিলেট জেলা শিল্পকলা একাডেমির নৃত্য প্রশিক্ষক সিনিয়া সাহা ঝুমা,নৃত্য প্রশিক্ষক প্রিয়শ্রী কর পিউ।

উল্লেখ নজরুলের সিলেটে শতবর্ষপূর্তি উপলক্ষে১৮ সেপ্টেম্বর শুক্রবার, কবিতা আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতা, ১৯ সেপ্টেম্বর শনিবার চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং ২০ সেপ্টেম্বর রবিবার সাধারণ জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ইচ্ছুক শিক্ষার্থীরা (০১৭১২৩২৬০৯৯) এই নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে।

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিন এবং সত্য তথ্যের সাথে থাকুন।

সম্পর্কিত সংবাদ

সব দেখুন
লিংক কপি করা হয়েছে!
Cube
Cube
Cube
Cube
Cube
Cube
ঘোষণা
দৈনিক সময় বার্তা – বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত ও সর্বাধিক পঠিত অনলাইন নিউজ পোর্টাল। প্রতি মুহূর্তের ব্রেকিং নিউজ, গভীর বিশ্লেষণ, বিশেষ প্রতিবেদন ও মতামত পড়ুন এক জায়গায়। সত্য, নির্ভরযোগ্য ও সময়োপযোগী খবরের ঠিকানা। • দৈনিক সময় বার্তা – বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত ও সর্বাধিক পঠিত অনলাইন নিউজ পোর্টাল। প্রতি মুহূর্তের ব্রেকিং নিউজ, গভীর বিশ্লেষণ, বিশেষ প্রতিবেদন ও মতামত পড়ুন এক জায়গায়। সত্য, নির্ভরযোগ্য ও সময়োপযোগী খবরের ঠিকানা। •
NEWS
LATEST প্রিয় বন্ধুর বিদায় ঘিরে সিলেটে আড্ডা, হাসি ও ভালোবাসার মিলনমেলা • LATEST চুনারুঘাটে ক্রিয়েটিভ লার্নার্স স্কুলের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় পুরস্কৃত ২১ শিক্ষার্থী • LATEST কেমুসাস সাহিত্য সম্মেলন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত • LATEST চুনারুঘাটে চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন উপলক্ষ্যে ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক • LATEST বিচারাধীন সব মামলা আপোষ-মীমাংসা ও দ্রুত নিষ্পত্তির দাবিতে সিলেটে মানববন্ধন • LATEST বন্ধুত্বের উচ্ছ্বাসে হাসি-আড্ডায় উদযাপিত হলো সাবিনার জন্মদিন • LATEST মহীয়সী নারী রাজিয়া ইয়াকুব কর্তৃক বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটে দুই কোটি টাকা প্রদান • LATEST মাধবপুরে স্বামীকে হত্যা চেষ্টার অভিযোগে সিলেট থেকে স্ত্রী গ্রেফতার • LATEST আওয়ামী লীগের রাজনীতিতে আর কিছু অবশিষ্ট নেই, তাদের কর্মকাণ্ড সন্ত্রাসনির্ভর: বাণিজ্যমন্ত্রী • LATEST গোয়াইনঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান •