দৈনিক সময় বার্তা

খালেদা জিয়া ছিলেন গণতান্ত্রিক আন্দোলনের অবিসংবাদিত নেতা: মিফতাহ্ সিদ্দিকী

বিশেষ প্রতিনিধি সিলেট 07 Sep, 2026 4 সপ্তাহ আগে 41 বার পঠিত
খালেদা জিয়া ছিলেন গণতান্ত্রিক আন্দোলনের অবিসংবাদিত নেতা: মিফতাহ্ সিদ্দিকী

মঙ্গলবার (১লা সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন সিলেট ওয়াসার চেয়ারম্যান ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী।

প্রধান অতিথির বক্তব্যে মিফতাহ্ সিদ্দিকী বলেন, আমরা একটি পরিবর্তিত বাংলাদেশে নতুন যাত্রা শুরু করেছি। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে শুরু হওয়া এই যাত্রাপথে বিভিন্ন সময়ে হোঁচট খেতে হয়েছে। স্বাধীনতার আকাঙ্ক্ষার বাংলাদেশ এবং বৈষম্যহীন একটি রাষ্ট্র প্রতিষ্ঠার যে প্রত্যাশা ছিল, সেই পথও বারবার বাধাগ্রস্ত হয়েছে। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা দেশকে একটি সুন্দর রাষ্ট্র হিসেবে গড়ে তুলব।তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতি তুলে ধরে আয়োজিত এই ফুটবল টুর্নামেন্ট আমাদের আবারও আবেগাপ্লুত করেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন গণতান্ত্রিক আন্দোলনের অগ্রসৈনিক। তিনি দেশের জন্য অনেক কিছু করেছেন। আজ তিনি আমাদের মাঝে থাকলে আমাদের আরও ভালো লাগত। তার দিকনির্দেশনা নিয়ে আমরা দেশ পরিচালনায় আরও এগিয়ে যেতে পারতাম।অনুষ্ঠানে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেন, গত ১৫ বছর ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ওপর যে জুলুম-নির্যাতন ও রাজনৈতিক নিপীড়ন চালানো হয়েছে, তা বাংলাদেশের মানুষ প্রত্যক্ষ করেছে। দীর্ঘদিনের সেই দুঃশাসন ও গণতন্ত্রহীনতার বিরুদ্ধে দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে অবস্থান নিয়েছে।তিনি আরও বলেন, এরই ধারাবাহিকতায় দেশের মানুষ বিএনপিকে ভোট দিয়ে গণতন্ত্রের পক্ষে তাদের রায় দিয়েছে। জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে দেশে নতুন করে গণতন্ত্র ফিরে এসেছে। জনগণের প্রত্যাশা ও আস্থার মর্যাদা রক্ষা করে একটি গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও জনকল্যাণমুখী বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. খাইরুল ইসলাম বলেন, খেলাধুলা মানুষের জীবনে আনন্দ, উচ্ছ্বাস ও প্রাণচাঞ্চল্য এনে দেয়। এটি শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখার অন্যতম গুরুত্বপূর্ণ উপায়। নিয়মিত খেলাধুলার মাধ্যমে শরীর ও মন দুটোই ভালো থাকে, কর্মস্পৃহা বাড়ে এবং মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি গড়ে ওঠে।তিনি বলেন,শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়া প্রয়োজন। এতে তাদের শারীরিক সক্ষমতার পাশাপাশি মানসিক বিকাশও ঘটবে। একই সঙ্গে তারা একজন সুশৃঙ্খল, আত্মবিশ্বাসী ও ইতিবাচক মানুষ হিসেবে গড়ে উঠবে।শাবিপ্রবি ছাত্রদলের সাধারণ সম্পাদক নাঈম সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. রবিউল ইসলাম, ছাত্র পরিচালনা ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. সাইফুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. মুকলেসুর রহমান, গণিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আশরাফ উদ্দীন, সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এসসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিন এবং সত্য তথ্যের সাথে থাকুন।

সম্পর্কিত সংবাদ

সব দেখুন
লিংক কপি করা হয়েছে!
Cube
Cube
Cube
Cube
Cube
Cube
ঘোষণা
দৈনিক সময় বার্তা – বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত ও সর্বাধিক পঠিত অনলাইন নিউজ পোর্টাল। প্রতি মুহূর্তের ব্রেকিং নিউজ, গভীর বিশ্লেষণ, বিশেষ প্রতিবেদন ও মতামত পড়ুন এক জায়গায়। সত্য, নির্ভরযোগ্য ও সময়োপযোগী খবরের ঠিকানা। • দৈনিক সময় বার্তা – বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত ও সর্বাধিক পঠিত অনলাইন নিউজ পোর্টাল। প্রতি মুহূর্তের ব্রেকিং নিউজ, গভীর বিশ্লেষণ, বিশেষ প্রতিবেদন ও মতামত পড়ুন এক জায়গায়। সত্য, নির্ভরযোগ্য ও সময়োপযোগী খবরের ঠিকানা। •
NEWS
LATEST হবিগঞ্জে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত • LATEST তৃণমূল থেকে ক্রীড়া প্রতিভা অন্বেষণ করে জাতীয় পর্যায়ে তুলে আনা হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী • LATEST সিলেটে হিন্দু যুবকের সাথে পরকীয়া কাণ্ড, স্ত্রীকে তালাকের ঘোষণা লন্ডন প্রবাসীর • LATEST পুলিশ প্রধানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ • LATEST নারী উদ্যোক্তাদের ঋণ ও সেবাপ্রাপ্তি সহজ করতে উদ্যোগ নিচ্ছে সরকার: বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির • LATEST বিদ্যমান জেলা স্টেডিয়ামগুলো আধুনিকায়ন করে পূর্ণাঙ্গ ক্রীড়া অবকাঠামো গড়ে তোলা হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী • LATEST চুনারুঘাট থানার ওসি সাইফুল এর নেতৃত্ব সাবেক ছাত্রলীগ সভাপতি গ্রেফতার • LATEST চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা। • LATEST সৌদিতে দু’মাস ধরে নির্যাতিত রেহেনা,বাংলাদেশ দূতাবাসের ভূমিকা নিয়ে প্রশ্ন • LATEST সিলেট মুক্ত দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত •