দৈনিক সময় বার্তা

মোহাম্মদ নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

সীমান্ত বড়ুয়া চট্টগ্রাম 04 Sep, 2026 2 মাস আগে 55 বার পঠিত
মোহাম্মদ নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

শুক্রবার (৪ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৪টায় নগরীর চন্দনগর এলাকায় এ কে সি প্লে টার্ফে অনুষ্ঠিত খেলায় বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে গঠিত ‘রবীন্দ্র দল’ ও ‘নজরুল দল’ পরস্পরের মুখোমুখি হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় রবীন্দ্র দল চ্যাম্পিয়ন এবং নজরুল দল রানারআপ হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে বিজয়ী চ্যাম্পিয়ন দল ও রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি প্রদান করা হয়। ট্রফি প্রদানকালে আয়োজকরা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণের আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাম্মৎ সেলিনা আক্তার মিলি, প্রধান অতিথি ছিলেন লায়ন্স ক্লাব অব চিটাগাং প্রগ্রেসিভ স্টার এর প্রেসিডেন্ট লায়ন মো কামাল উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের ডিস্ট্রিক্ট সেক্রেটারি লায়ন উজ্জল কান্তি বড়ুয়া, লায়ন্স ক্লাব অব চিটাগাং প্রোগ্রেসিভ স্টারের ক্লাব সেক্রেটারি লায়ন শাহাদাত হোসেন হেলাল, সম্মানিত অতিথি ছিলেন ক্রীড়ামোদী আল মামুন, শাকিল আহমেদ, সিরাজ হোসেন। এছাড়া সহকারী শিক্ষক রিনা বেগম, শামিমা বেগম ও শাহেদ মাহমুদ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত ক্রীড়া চর্চার মাধ্যমে তাদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব, সহনশীলতা ও দলীয় চেতনা গড়ে ওঠে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সুস্থ বিনোদনের পাশাপাশি পারস্পরিক বন্ধন ও সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ প্রীতি ফুটবল ম্যাচকে ঘিরে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। অনুষ্ঠানটি আনন্দঘন পরিবেশে শেষ হয়।

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিন এবং সত্য তথ্যের সাথে থাকুন।

সম্পর্কিত সংবাদ

সব দেখুন
লিংক কপি করা হয়েছে!
Cube
Cube
Cube
Cube
Cube
Cube
ঘোষণা
দৈনিক সময় বার্তা – বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত ও সর্বাধিক পঠিত অনলাইন নিউজ পোর্টাল। প্রতি মুহূর্তের ব্রেকিং নিউজ, গভীর বিশ্লেষণ, বিশেষ প্রতিবেদন ও মতামত পড়ুন এক জায়গায়। সত্য, নির্ভরযোগ্য ও সময়োপযোগী খবরের ঠিকানা। • দৈনিক সময় বার্তা – বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত ও সর্বাধিক পঠিত অনলাইন নিউজ পোর্টাল। প্রতি মুহূর্তের ব্রেকিং নিউজ, গভীর বিশ্লেষণ, বিশেষ প্রতিবেদন ও মতামত পড়ুন এক জায়গায়। সত্য, নির্ভরযোগ্য ও সময়োপযোগী খবরের ঠিকানা। •
NEWS
LATEST প্রিয় বন্ধুর বিদায় ঘিরে সিলেটে আড্ডা, হাসি ও ভালোবাসার মিলনমেলা • LATEST চুনারুঘাটে ক্রিয়েটিভ লার্নার্স স্কুলের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় পুরস্কৃত ২১ শিক্ষার্থী • LATEST কেমুসাস সাহিত্য সম্মেলন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত • LATEST চুনারুঘাটে চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন উপলক্ষ্যে ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক • LATEST বিচারাধীন সব মামলা আপোষ-মীমাংসা ও দ্রুত নিষ্পত্তির দাবিতে সিলেটে মানববন্ধন • LATEST বন্ধুত্বের উচ্ছ্বাসে হাসি-আড্ডায় উদযাপিত হলো সাবিনার জন্মদিন • LATEST মহীয়সী নারী রাজিয়া ইয়াকুব কর্তৃক বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটে দুই কোটি টাকা প্রদান • LATEST মাধবপুরে স্বামীকে হত্যা চেষ্টার অভিযোগে সিলেট থেকে স্ত্রী গ্রেফতার • LATEST আওয়ামী লীগের রাজনীতিতে আর কিছু অবশিষ্ট নেই, তাদের কর্মকাণ্ড সন্ত্রাসনির্ভর: বাণিজ্যমন্ত্রী • LATEST গোয়াইনঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান •